Advertisement

বাংলায় মুসলিম অধ্যুষিত সিটগুলি কী কী? অতীতের যে সব ঘটনায় ছাব্বিশের ইঙ্গিত মিলছে

এবার বঙ্গ নির্বাচনে ধর্মীয় মেরুকরণ যে মস্ত বড় ইস্যু হতে চলেছে, তা মানছেন সব রাজনৈতিক বিশেষজ্ঞরাই। এমন অবস্থায় এই রাজ্যের মুসলিম অধ্যুষিত সিটগুলিতে ভোটারদের প্রবণতা কেমন? তা বুঝতে খতিয়ে দেখা হল গত কয়েক বছরের ভোটের রেজাল্ট।

দেড় দশকের BJP-TMC'র রেজাল্ট দেখে নিন (ছবি প্রতীকী)দেড় দশকের BJP-TMC'র রেজাল্ট দেখে নিন (ছবি প্রতীকী)
পল্লবী পাঠক
  • কলকাতা,
  • 20 Feb 2026,
  • अपडेटेड 10:04 AM IST
  • বিধানসভা নির্বাচনের দিন তারিখ এখনও ঘোষণা না হলেও, মাঠে নেমে পড়েছে সবকটি রাজনৈতিক দলই।
  • ধর্মীয় মেরুকরণ যে মস্ত বড় ইস্যু হতে চলেছে, তা মানছেন সব রাজনৈতিক বিশেষজ্ঞরাই।
  • মুসলিম অধ্যুষিত সিটগুলিতে ভোটারদের প্রবণতা কেমন?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিন তারিখ এখনও ঘোষণা না হলেও, মাঠে নেমে পড়েছে সবকটি রাজনৈতিক দলই। এবার বঙ্গ নির্বাচনে ধর্মীয় মেরুকরণ যে মস্ত বড় ইস্যু হতে চলেছে, তা মানছেন সব রাজনৈতিক বিশেষজ্ঞরাই। এমন অবস্থায় এই রাজ্যের মুসলিম অধ্যুষিত সিটগুলিতে ভোটারদের প্রবণতা কেমন? তা বুঝতে খতিয়ে দেখা হল গত কয়েক বছরের ভোটের রেজাল্ট।

২০২১ সালে রাজ্যে ৮৫টি মুসলিম অধ্যুষিত কেন্দ্রের মধ্যে ৭৫টিতেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। এই পরিসংখ্যান দেখে মনে হতে পারে, এই কেন্দ্রগুলিতে TMC বুঝি অপ্রতিরোধ্য। কিন্তু আসলে বিষয়টি তেমন নয়। এগুলি সবসময় তৃণমূলের দুর্গ ছিল না, বরং এক সময় বাম ও কংগ্রেসের যথেষ্ট প্রভাব ছিল এই কেন্দ্রগুলির উপর।

রাজ্যে কোন কোন জেলায় মুসলিম জনসংখ্যা বেশি?

রাজ্যের যে পাঁচটি জেলায় সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা রয়েছে, সেই তালিকায় রয়েছে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা। এই জেলাগুলিতে থাকা মোট ৮৫টি বিধানসভা আসনে মুসলিম জনসংখ্যা ৩৫ শতাংশ থেকে ৬৬ শতাংশের মধ্যে। যা রাজ্যের সামগ্রিক গড়ের তুলনায় অনেকটাই বেশি। এই জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ ও মালদা'য় মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি। সংখ্যার বিচারে প্রায় ৬৬.৩ শতাংশ ও ৫১.৩ শতাংশ। এছাড়াও, উত্তর দিনাজপুরে মুসলিম জনসংখ্যা রয়েছে ৪৯.৯ শতাংশ, বীরভূমে ৩৭.১ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ৩৫.৬ শতাংশ।

শেষ ১০ বছরে সব হিসেব ওলট-পালট

শেষ এক দশকেরও বেশি সময় ধরে এই জেলাগুলি কংগ্রেস-বামপন্থীদের শক্ত ঘাঁটি থেকে তৃণমূল-কংগ্রেসের গড় হিসেবে পরিণত হয়েছে। এরপর ২০২১ সালে বিজেপি প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে। ২০১১ সালের নিরিখে দেখা হলে এই ৮৫টা সিটের সিংহভাগই দখল করেছিল বাম ও কংগ্রেস। মুর্শিদাবাদে কংগ্রেস জিতেছিল ১৪টি আসন। বামেরা দখল করেছিল ৬টি আসন ও তৃণমূলের দখলে ছিল মাত্র একটি আসন। এই একই ধাঁচ লক্ষ্য করা গিয়েছিল, মালদার ক্ষেত্রেও। মালদায় হাত শিবিরের দখলে ছিল ৮টি আসন, ৬টি আসনে জেতে বামেরা ও তৃণমূল জিতেছিল ১টি আসনে। এছাড়াও, উত্তর দিনাজপুরে ৯টি আসন দখলে রেখেছিল কংগ্রেস, ৩টি আসন ছিল বামেদের হাতে ও মাত্র ২টি আসন জিতেছিল TMC। সেই বিধানসভা নির্বাচনে এই ৮৫টি আসন থেকে একটিও সিট ছিল না BJP-র।

Advertisement

২০১৬ সালে TMC-র এন্ট্রি

এই বছরই বাম-কংগ্রেসদের দুর্গে ফাটল ধরায় TMC। মুর্শিদাবাদে কংগ্রেস ১৪টি আসন ধরে রাখলেও বামেরা ২টি আসন হারায়। অন্যদিকে তৃণমূল কংগ্রেস উঠে আসে ৪টি আসনে।

এই বছরে যাবতীয় হিসেব নিকেশ পাল্টে প্রথমবারের জন্য এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলিতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে TMC। মোট ৮৫টি আসনের মধ্যে ২০১৬ সালে ৪৬টি জেতে মমতা বন্দ্য়োপাধ্যায়ের দল, বাম ও কংগ্রেস মিলে পায় ৩৮টি সিট। মাত্র একটি আসন পায় BJP।

২০২১ সালে ধ্বংস হয়ে যায় বাম-কং দুর্গ

২০২১ সালে এই ৮৫টি বিধানসভা কেন্দ্রেই একেবারে আমূল বদল আসে। ৮৫টি আসনের মধ্যে ৭৫টিই জিতে নেয় তৃণমূল। শুধুমাত্র মুর্শিদাবাদেই ২২টির মধ্যে ২০টি আসন জেতে TMC। আর বিজেপি জেতে ২টি আসনে। এই জেলায় ধুয়ে মুছে সাফ হয়ে যায় বাম-কং।

মালদাতে ১২টি সিটের মধ্যে তৃণমূল জিতেছিল ৮টি আসনে, অন্যদিকে BJP জয় পায় ৪টি আসনে।এই জেলাতেও একটি আসনও নিজেদের দখলে রাখতে পারেনি বাম ও কংগ্রেস।

ওই বছর উত্তর দিনাজপুরে ৯টি আসনের মধ্যে ৭টি আসন জেতে তৃণমূল। বাকি ২টি জেতে বিজেপি। বীরভূমে ১১টি আসনের মধ্যে ১০টিতেই জিতে নেয় TMC, পদ্ম শিবির নেয় অপর একটি আসন। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনায় ৩২টি আসনের মধ্যে ৩১টি আসনই জিতে নেয় ঘাসফুল শিবির। ২০১১ সাল থেকেই এই জেলায় নিজেদের আধিপত্য বজায় রাখছে তৃণমূল কংগ্রেস।

গত তিনটি বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকালে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত জেলাগুলিতে আসলে রাজনৈতিক পালাবদল হয়েছে। এবার সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠছে, ১৫ বছর ক্ষমতায় থাকার পরেও কি তৃণমূলের প্রতিই আস্থা দেখাবে? নাকি ফের ঘটবে পালাবদল? সংখ্যালগু মন কোন দিকে, এই ৮৫টি বিধানসভার দিকেই কড়া নজর রাখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরাও।

 

Read more!
Advertisement
Advertisement