
WB CM Mamata Banerjee Lakshmir Bhandar Distribution: আমরা মানুষে মানুষে ভাঙি না। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ভাঙি না। পাহাড়-সমতল ভাঙি না। কন্যাশ্রীর সঙ্গে রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, কৃষকবন্ধু মেলাই। তোমরা তো বিভেদ করো। বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে নাম না নিয়ে এভাবেই বিজেপি-কে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তিনি বলেন, আমরা লক্ষ্মীর ভাণ্ডার করেছি। ওরা করেছে কুৎসার ভাণ্ডার। মিথ্যে কথা বলার ভাণ্ডার।
সবাই একসঙ্গে থাকবেন
তিনি বলেন, সবাই একসঙ্গে থাকবেন। সব উৎসব করবেন। যাঁরা ঈদ করেন, তাঁরা দুর্গাপুজোয় শামিল হন না? আমাদের ববি (ফিরহাদ হাকিম)-ই তো আছে। দুর্গাপুজোকে কোথায় নিয়ে গিয়েছি আমরা। পুজো কার্নিভ্য়াল করেছি। আজ ইউনেস্কো কালচালার হেরিটেজ ঘোষণা করেছে। এর জন্য় ক্লাব, পুজো কমিটি, সাধারণ মানুষের অবদান রয়েছে। আর কারও নয়।
পুজোর জন্য অপেক্ষা করি
এদিন তিনি বলেন, অপেক্ষা করে থাকি কবে পুজো আসবে। কেউ কেউ এসে বলে দেয়, এখানে তো পুজো করতে দেয় না? যদি জিজ্ঞেস করি মা দুর্গার মন্ত্র জানো? তখন বলে, ও সবের দরকার নেই। তারা বলেন, সরস্বতী পুজো করতে দেয় না। যদি বলি সরস্বতী পুজোর মন্ত্র জানো? তখন বলতে পারে না।
তিনি বলেন, ধোকলাও জানি, ধোসাও জানি। ছট পুজোও জানি, জৈনও জানি। এই ১১ বছরে যা করে দিয়েছি, চ্যালেঞ্জ করে বলছি, আমাকে ফেস করুন। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমি সবাইকে ফেস করতে পারব। মিথ্য়ে কথা বলে লাভ নেই। কুৎসা করে লাভ নেই।
আরও পড়ুন: গ্রাহক বন্ধ করলেও চালু থাকে Google Location Sharing? চাঞ্চল্যকর অভিযোগ
ভাঙি না
তিনি আরও বলেন, পুরোহিতরা মন্দিরে পুজো করেন, তাঁরা ভাতা পান। ইমামরাও পান। কৃষকদের পেনশন আছে। অনেক প্রকল্প করেছি। আমরা মানুষে মানুষে ভাঙি না। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ভাঙি না। পাহাড়-সমতল ভাঙি না। কন্যাশ্রীর সঙ্গে রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, কৃষকবন্ধু মেলাই। তোমরা তো বিভেদ করো। হাতটা বাদ দিয়ে দিন তো শরীর থেকে। তা তো হয় না। মানবতাকে রক্ষা করি। যে মানবতা আনে সভ্যতা, সংস্কৃতি, সমৃদ্ধি।
এদিন মমতা বলেন, পরের প্রজন্মকে ভাল শিক্ষা না দিলে ভাল শিখবে কী করে। ব্যক্তির স্বার্থ সবচেয়ে বড় নয়। মানুষের স্বার্থ সবচেয়ে ভাল। এটা সবসময় মাথায় রাখতে হবে। সবাইকে সম্মান করল। একতা রক্ষা করব। বাংলাকে রক্ষা করব। বাংলাই পথ দেখাব দেশকে। এটা আমাদের চ্যালেঞ্জ। রাজনীতি করতে গেলে সমাজসেবা করতে হয়।
মমতা বলে, ভাল যেমন রয়েছে, তেমন ভেজালও রয়েছে। এখনকার কয়েকটা চ্যানেল ধর্ষণ দেখালে টিআরপি বাড়ে। উত্তরপ্রদেশে ঘটনা ঘটলে দেখাবে না। কারণ বিজেপি যদি কান মুলে দেয়। মধ্যপ্রদেশ হলে দেকাবে না। অন্য জায়গায় হলে দেখাবে না। কারণ ইডি, সিবিআই পাঠিয়ে দেয়। পাপ করলে একদিন না একদিন বিচার হবে।
তৃণমূল সরকার কী করেছে
তিনি বলেন, অভিযোগ ঠিক হল, তুমি জেনে রেখে নিও চ্য়ানেল থেকে প্যানেল সব জায়গায় খুঁত ধরা পড়বে। সংবাদপত্রের স্বাধীনতা থাকা উচিত। তিনি বলেন, কৃষি জমির মিউটশন ফি লাগে না। সব বিমার টাকা আমরা দিই। তাঁকে কোনও টাকা দিতে হয় না। আমাদের সময়ে হাসপাতালে ভর্তি করাতে পারতাম না। কেন্দ্র ওষুধের দাম বাড়াচ্ছে।