Advertisement

লাইফস্টাইল

Brass Metal Copper Utensils Cleaning Hacks: পুজোর আগেই তামা, পিতলের বাসন ও মূর্তি চকচকে করুন এভাবে! রইল টোটকা

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Sep 2025,
  • Updated 7:54 PM IST
  • 1/11

কাঁসা- পিতলের ব্যবহার করার রীতি প্রাচীন যুগ থেকে চলে আসছে। বাসন, পাত্র বা পিতলের মূর্তি থাকে বহু মানুষের বাড়িতে। বহু হিন্দু বাড়িতে পিতলের শিবলিঙ্গ, লক্ষ্মী- গণেশ থাকে। এছাড়াও মহাদেবের বাহন নন্দী, সাপ বা ত্রিশূল হয় পিতলের। 

  • 2/11

সাধারণত যে কোনও পুজোর আগে তামা- পিতলের বাসন নামিয়ে তা মেজে নিতে হয়। এছাড়াও পিতলের মূর্তি পরিষ্কার করা হয়। জানুন, কাঁসা-পিতলের বাসন- মূর্তি পরিষ্কার করার উপায় কী? 

  • 3/11

তামা ও পিতলের জিনিস দ্রুত কালো হয়ে যায় এবং সেগুলি পরিষ্কার করতে অনেক পরিশ্রম লাগে। জানুন এসব বাসন পরিষ্কার করার সহজ ও  ঘরোয়া কিছু উপায়। 

  • 4/11

লেবুর রস ও লবণের মিশ্রণ পিতলের বাসন পরিষ্কার করতে খুব সহায়ক। এর জন্য এক চা চামচ লবণে, লেবুর রস মিশিয়ে পিতলের ওপর কিছুক্ষণ ঘষে নিন। কিছুক্ষণ পর গরম জল দিয়ে পাত্রটি ধুয়ে নিন। 

  • 5/11

এছাড়া দাগ পড়ে যাওয়া পাত্রের চারদিকে তেঁতুলের জল লাগিয়ে ৫ মিনিট রেখে দিন। এরপর স্ক্রাবার দিয়ে পাত্র ভাল ভাবে ঘষে পরিষ্কার করুন। কিছুক্ষণের মধ্যে নতুন পাত্রের মতো চকচক করতে শুরু করবে।

  • 6/11

ভিনেগারে লবণ মিশিয়ে পিতলের পাত্রে কিছুক্ষণ রেখে দিল, কালো দাগ দূর হতে শুরু করবে এবং বাসন চকচকে হবে। লবণ- ভিনেগারের এই মিশ্রণে তামার প্লেট, বাটি ইত্যাদি পরিষ্কার করতে পারেন।

  • 7/11

 তামার পাত্র পরিষ্কার করতে সামান্য তেঁতুল এক কাপ জলে আধ ঘণ্টা রেখে, এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। 

  • 8/11

শুনতে অবাক লাগলেও কেচ-আপও পিতলের বাসন পরিষ্কার করার একটা দারুণ উপাদান। স্বল্প কেচ-আপ নিয়ে একটা পরিষ্কার কাপড়ের উপর ছিটিয়ে নিতে হবে। এরপর সেই কাপড় দিয়ে পিতলের বাসন ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে।
 

  • 9/11

পলিশ করার পরে সুরক্ষিত রাখতে পিতলের জিনিসে পলিইউরেথিন প্রলেপ দিয়ে রাখা যেতে পারে, এতে চকচকেভাব বজায় থাকে।

  • 10/11

যারা নিয়মিত তামা- পিতলের বাসনপত্র বা মূর্তি ব্যবহার করেন, ফেলে না রেখে প্রতিদিন এই ধরনের পাত্র পরিষ্কার করার চেষ্টা করুন। এতে আপনার খাটনি অনেক কম হবে। 

  • 11/11

এছাড়া প্রয়োজন ছাড়া পিতলের জিনিসে হাত দেওয়া উচিত না। হাতে থাকা তেল এতে কালশিটেভাব তৈরি করে।কড়া ডিশওয়াশার, ডিটার্জেন্ট বা অ্যামোনিয়া সমৃদ্ধ পণ্য এতে ব্যবহার না করা ভাল।

Advertisement
Advertisement