দেশের অনেক অংশে তীব্র তাপপ্রবাহ চলছে। ঘরের ভেতরের গাছপালা আপনার বাড়িকে প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখতে সান্বয্য করতে পারে। এই গাছগুলো শুধু বাতাসই বিশুদ্ধ করে না, বরং আর্দ্রতাও বজায় রাখে, ফলে ঘরটি আরও সতেজ ও শীতল অনুভূত হয়। সবচেয়ে ভালো দিকটি হলো, এগুলোর জন্য খুব বেশি যত্নের প্রয়োজন হয়না। তাহলে চলুন জেনে নেওয়া যাক, এইগাছগুলো কী কী।
গ্রীষ্মকালের জন্য অ্যারিকা পামকে অন্যতম সেরা ইনডোর প্ল্যান্ট হিসেবে বিবেচনা করা হয়। এটি বাতাসে আর্দ্রতা বজায় রাখে এবং ঘরকে শীতল রাখতে সাহায্য করে। এর ঘন সবুজ পাতা বাড়ির সৌন্দর্যও বৃদ্ধি করে। এর জন্য হালকা সূর্যালোক এবং নিয়মিত জল দেওয়া প্রয়োজন।
একটি জনপ্রিয় বায়ু পরিশোধক। এটি রাতেও অক্সিজেন নির্গত করে, যা ঘরের ভেতরটা সতেজ রাখতে সাম্বায্য করে। এর জন্য খুব বেশি
জল বা সূর্যালোকের প্রয়োজন হয়না, তাইঘরের ভেতরে এর চাষ করা সহজ।
শুধু ত্বকের জন্যই উপকারী নয়, এটি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক বলে মনে করা হয়। এটি গ্রীষ্মকালে বাতাসকে সতেজ রাখে এবং
সামান্য পরিচর্যাতেই সহজে বেড়ে ওঠে। এটিকে জানালার কাছে রাখাই সবচেয়ে ভালো।
আপনার ঘরের বাতাস বিশুদ্ধ করতে এবং তাপ কমাতে সাহায্য করে। এটিজল এবং মাটি উভয় স্থানেই সহজে জন্মানো যায়। এর লতা
আপনার ঘরকে একটি প্রাকৃতিক ও শীতল রূপ দেয়।
পিস লিলি বাতাস থেকে বিষাক্ত পদার্থ দূর করার জন্য পরিচিত। এটি ঘরের আর্দ্রতা বজায় রাখে, ফলে গরম কম অনুভূত হয়। এর সাদ ফুল বাড়িতে একটি সুন্দর ও সতেজ রূপ যোগ করে।