Advertisement

April Fools' Day: কীভাবে শুরু হয়েছিল 'এপ্রিল ফুলস ডে'? জানুন অজানা কাহিনি

April Fools' Day: জীবনে কমপক্ষে একবার বোধ হয় আমরা সকলেই 'এপ্রিল ফুল' হয়েছি। এদিন যে কোনও বয়সের মানুষ উৎসাহের সঙ্গে একে অপরকে বোকা বানানোর খেলায় অংশ নেয়।

'এপ্রিল ফুলস ডে'-র অজানা কাহিনি 'এপ্রিল ফুলস ডে'-র অজানা কাহিনি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Apr 2022,
  • अपडेटेड 8:50 AM IST
  • ১ এপ্রিল পালন করা হয় 'এপ্রিল ফুলস ডে' হিসাবে।
  • এই দিনের উৎস নিয়ে 'ক্যানটারবেরি টেলস'-এ ব্যাখ্যা পাওয়া যায়।
  • 'এপ্রিল ফুলস ডে' -র সূচনা নিয়ে নানা মতভেদ আছে।

বছরের পর বছর ধরে ১ এপ্রিল বন্ধু-বান্ধব, ভাইবোন এবং সহকর্মীরা আমাদের বোকা বানায়। জীবনে কমপক্ষে একবার বোধ হয় আমরা সকলেই 'এপ্রিল ফুল' (April Fool) হয়েছি। এদিন যে কোনও বয়সের মানুষ উৎসাহের সঙ্গে একে অপরকে বোকা বানানোর খেলায় অংশ নেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বোকা হওয়ার পরেও কেউ রাগ করেন না, বরং নিজেই সেই খেলায় জড়িয়ে পড়েন। 

তবে এই 'এপ্রিল ফুলস ডে' (April Fools' Day)-র পিছনের রয়েছে ইতিহাস। জানেন কীভাবে এটি শুরু হয়েছিল? উনিশ শতক থেকে জনপ্রিয়, এপ্রিল ফুলস ডে-র উৎস নিয়ে জিওফ্রে চসারের (Geoffrey Chaucer) 'ক্যানটারবেরি টেলস' (Canterbury Tales)-এ ব্যাখ্যা পাওয়া যায়। 'এপ্রিল ফুলস ডে' -র সূচনা নিয়ে নানা মতভেদ আছে। আসুন বিস্তারিত জানা যাক। 

কীভাবে শুরু হল এপ্রিল ফুলস ডে (April Fools' Day History)

* কথিত আছে যে ১৩৮১ সাল থেকে এই দিনটি উদযাপন শুরু হয়। আসলে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড এবং বোহেমিয়ার রানী অ্যান বাগদানের ঘোষণা করেন। বাগদানের তারিখ রাখা হয়েছিল ৩২ মার্চ। মানুষ উদযাপন শুরু করেন। পরে, তারা বুঝতে পারেন যে, ক্যালেন্ডারে ৩২ মার্চ কোনও তারিখ নেই। তখন তারা বুঝতে অসুবিধা হয় না যে, তারা বোকা হয়েছেন। এরপর থেকে এপ্রিল ফুলস ডে উদযাপন শুরু হয়।

* এই দিনটি ঘিরে আরও একটি বিশ্বাসও রয়েছে যে, আগে ফ্রান্সে এপ্রিলেই নববর্ষ উদযাপিত হত। ১৫৮২ সালে চার্লস পোপ গ্রেগরি দ্বাদশ ফ্রান্সে পুরনো ক্যালেন্ডার পরিবর্তন করে, গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করেন। তা সত্ত্বেও অনেকে পুরনো ক্যালেন্ডার অনুসরণ করতে থাকেন। এরপর থেকে ১ জানুয়ারিতে নতুন বছরের সূচনার দিন হিসাবে পালন হওয়া শুরু হয়। তবে, অনেকে এটি মানতে অস্বীকার করেন এবং এপ্রিল মাসেই বর্ষারম্ভের দিন পালন করতে থাকেন। যারা নতুন ক্যালেন্ডারকে সমর্থন করেছেন তারা এপ্রিলে নতুন বছর সমর্থনকারীদের ঠাট্টা-বিদ্রূপ করা শুরু করেছিলেন। এই ব্যক্তিদের 'এপ্রিল ফুল' বলা শুরু হয় এবং এজন্য এপ্রিলের প্রথম দিনেই 'এপ্রিল ফুলস ডে' হিসাবে প্রচলিত হয়।  

Advertisement

* কিছু মানুষ আবার এই দিনটিকে প্রাচীন রোমান উৎসব 'হিলারিয়া'-র সঙ্গে সংযুক্ত করেন,যেটি একটি হাসি এবং মজার উৎসব। এমনকী এই উৎসবে, সকলে অন্যকে বোকা বানানোর জন্য এবং বসন্তকে উপভোগ করতে ছদ্মবেশে থাকতেন। 

ভারতে কখন উদযাপন শুরু হয়? (April Fools' Day Celebrations In India)

কিছু প্রতিবেদন অনুসারে, ব্রিটিশরা ভারতে ১৯ শতকে এই দিনটি উদযাপন শুরু করে। যদিও গত কয়েক বছরে এটি উদযাপনের উন্মাদনা বেড়েছে। এমনকী সোশ্যাল মিডিয়াতে, এই সম্পর্কিত মিম মারাত্মকভাবে ভাইরাল হয়। তবে মজা করার সময় মাথায় রাখা জরুরি, আপনার কোনও কথা যেন অপর মানুষটিকে কষ্ট না দেয়।

 

Read more!
Advertisement
Advertisement