Advertisement

Costliest Mango : বিশেষ আম! এক কেজির দাম ২.৭ লক্ষ টাকা, ভারতে কোথায় উৎপন্ন হয়?

Taiyo No Tamago নামের এই আম মহামূল্যবান হওয়ায় এর নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়। জব্বলপুরের বাসিন্দা সংকল্প পরিহার নিজের বাগানে এই আমের নিরাপত্তার জন্য ৩ জন নিরাপত্তারক্ষীকে নিয়োগ করেছেন। সঙ্গে রাখা হয়েছে ৯টি সারমেয়ও।

Taiyo No TamagoTaiyo No Tamago
Aajtak Bangla
  • মধ্যপ্রদেশ,
  • 30 Mar 2022,
  • अपडेटेड 2:12 PM IST
  • আমের নাম তাইয়ো নো তামাগো
  • ভারতে চাষ হয় মধ্যপ্রদেশে
  • আমের নিরাপত্তায় রয়েছে বিশেষ ব্যবস্থা

ফলের রাজা আম। আর এদেশে আম বহু মানুষেরই প্রিয় ফল। ভাল আমের জন্য বেশি অর্থ খরচ করতেও রাজি অনেকে। তাই দেশের বিভিন্ন জায়াগায় বিবিধ প্রজাতির আমের চাষ হয়। মধ্যপ্রদেশের জব্বলপুরে (Madhya Pradesh Jabalpur) এমনই এক প্রজাতির আমের চাষ হয়, আন্তর্জাতিক বাজারে যার মূল্য ২ লক্ষ ৭০ হাজার টাকা প্রতি কিলো। সাধারণত এই আমের চাষ জাপানে হয়। তবে জব্বলপুরেও এর চাষ শুরু হয়েছে। 

Taiyo No Tamago নামের এই আম মহামূল্যবান হওয়ায় এর নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়। জব্বলপুরের বাসিন্দা সংকল্প পরিহার নিজের বাগানে এই আমের নিরাপত্তার জন্য ৩ জন নিরাপত্তারক্ষীকে নিয়োগ করেছেন। সঙ্গে রাখা হয়েছে ৯টি সারমেয়ও।

সংকল্প পরিহার জানাচ্ছেন, এই আমকে 'এগ অফ সান' বা 'সূর্যের ডিম' বলা হয়। বিগত কয়েকবছর ধরে এই আম রীতিমতো আলোচনায় রয়েছে। মূলত দামের জন্যই এটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তিনি আরও জানান, একসময় বাগান থেকে কিছু আম চুরি হয়ে যায়। তাই অতিরিক্ত খরচ করে আমের সুরক্ষার ব্যবস্থা করতে হয়েছে।  

বিশেষজ্ঞরা বলছেন, এই প্রজানির আম পুরোপুরি পেকে উঠলে সেটির ওজন হয়ে যায় প্রায় ৯০০ গ্রাম। রঙ হয়ে ওঠে হালকা লাল ও হলুদ। তাছাড়া এর স্বাদ সকলের মন কেড়ে নেয়। এই আমে ফাইবারও নেই।  

এই আম মূলত জাপানের পলি হাউসে ফলানো হলেও সংকল্প পরিহার নিজের অনুর্বর জমিতে উন্মুক্ত পরিবেশে চাষ করে তা ফলিয়েছেন। তিনি জানান, প্রথমে চার একর বাগানে কিছু আম গাছ লাগিয়েছিলেন। এখন তাঁর বাগানে ১৪টি হাইব্রিড এবং ৬টি বিদেশী জাতের আমের গাছ রয়েছে। বর্তমানে তিনি তাঁর ৪ একর বাগানে ১৪টি বিভিন্ন জাতের আম গাছ লাগিয়েছেন। এছাড়া Taiyo No Tamago-রও ৫২টি গাছ লাগিয়েছেন তিনি।


 

Read more!
Advertisement
Advertisement