Advertisement

Valentines Week 2021: মেসেজিং অ্যাপের বদলে সরাসরি প্রেমের প্রস্তাব দিন মনের মানুষকে! সম্পর্ক হবে দীর্ঘজীবি

চলছে প্রেমের সপ্তাহ (Valentines Week)। অনেকেই উৎযাপন করেন এই বিশেষদিনগুলি। বর্তমান কর্মব্যস্ততার যুগে সামাজিক মাধ্যম আমাদের জীবনের অনেকটা জায়গা জুড়ে আছে। এখন যোগাযোগের অন্যতম বিষয় হয়ে উঠেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App)। মেসেজের চেয়ে সামনে থেকে কিংবা ফোনে প্রপোজ করলে, সেটি সম্পর্কে অনেক বেশি প্রভাব ফেলে।

প্রতীকী ছবি (সৌজন্যে: গেটি ইমেজ)প্রতীকী ছবি (সৌজন্যে: গেটি ইমেজ)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Feb 2021,
  • अपडेटेड 10:14 AM IST
  • ১৪ ফেব্রুয়ারি দিনটা বিশ্বজুড়ে পালিত হয় 'ভ্যালেন্টাইনস ডে'।
  • বর্তমান যুগে সামাজিক মাধ্যম আমাদের জীবনের অনেকটা জায়গা জুড়ে আছে।
  • মেসেজ না করে সরাসরি কথা বলুন মনের মানুষের সঙ্গে।

চলছে প্রেমের সপ্তাহ। অনেকেই উৎযাপন করেন এই বিশেষদিনগুলি। ১৪ ফেব্রুয়ারি দিনটা বিশ্বজুড়ে পালিত হয় 'ভ্যালেন্টাইনস ডে'  (Valentines Day) হিসাবে। এই বিশেষ দিনে মনের মানুষকে প্রেমের প্রস্তাব দেওয়া ও মনের কথা জানানোর দিন। যে কোনও সম্পর্কে একে অপরের প্রতি টান থাকা জরুরি, তা সে প্রেমিক-প্রেমিকা হোক কিংবা স্বামী-স্ত্রী।

বর্তমান কর্মব্যস্ততার যুগে সামাজিক মাধ্যম আমাদের জীবনের অনেকটা জায়গা জুড়ে আছে। এখন যোগাযোগের অন্যতম বিষয় হয়ে উঠেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App)। ফোন করে কথা বলার সময় বা বলা ভালো ইচ্ছে, দুটোই যেন কমে যাচ্ছে। এমনকি প্রেম বিনিময়ের জন্যে হোয়াটস অ্যাপ, মেসেঞ্জার বা অন্য কোনও অ্যাপকে বেছে নিচ্ছেন অনেকে। তবে এই অভ্যাসটি মোটেও ভালো নয়, কোনও সম্পর্কের জন্যেই। মেসেজের চেয়ে সামনে থেকে কিংবা ফোনে প্রপোজ করলে, সেটি সম্পর্কে অনেক বেশি প্রভাব ফেলে।

* সামনা সামনি মনের কথা জানানো উচিত সব সময়ে। এতে আপনি বিশেষ মানুষটির অভিব্যক্তি বুঝতে পারবেন। 

* শুধু তাই নয়, যদি তিনি আপনার প্রস্তাবে রাজী হন, তাহলে সেই মুহূর্তগুলি অনেক বেশি উপভোগ করতে পারবেন আপনারা। 

* এর ফলে অনেক ভুল বোঝাবুঝি এড়ানো যায়। সামনে থেকে কিংবা ফোনে কথা বললে যতটা ভালো করছ কথা হয়, সেই অভিব্যক্তি ইমোজি,জিফ বা স্টিকারে কখনই প্রকাশ করা যায় না। এর ফলে সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে।

* এতে একে অপরের গুরুত্ব বাড়বে। তার সঙ্গে অফিসিয়াল এবং ব্যক্তিগত জীবনের ফারাক থাকবে। 

* তিনি যদি রাজি না ও থাকেন, সেক্ষেত্রেও দুজনের মধ্যে খোলামেলা কথার ফলে বন্ধুত্ব নষ্ট হওয়ার সম্ভবনা কম থাকে। 

* যদি আপনাদের 'ডিসটেন্ট রিলেশনশিপ' হয় এবং প্রিয়জনের সঙ্গে খুব কম দেখা হলে, সেক্ষেত্রে ভিডিও কল বা সাধারণ কল করে  কথা বলতে পারেন। 

Advertisement

* কাজের ফাঁকেও প্রিয়জনের জন্যে সময় বের করে নিন। দেখা করা সম্ভব না হলেও ফোনে কথা বলুন অল্প করে। তাহলে মন যেমন ভালো থাকবে, সেই সঙ্গে দুজনেই নতুন উদ্যোমে কাজও শুরু করতে পারবেন। মনের মধ্যে জমে থাকা সব কথা বলে ফেলার মতো সুখ কিছুতে নেই।

সরাসরি কথা বললে কিন্তু সম্পর্কেও উন্নতি হয়। দূরে থাকা প্রেমিক প্রেমিকা যতই সারাদিন মেসেজের ভরসায় থাকুন না কেন, প্রিয় মানুষের গলা শুনলেও থাকে মানসিক শান্তি। তাই প্রেমের জন্যে ভার্চুয়াল মাধ্যমকে যতটা সম্ভব জীবন থেকে বাদ দিন। মনের থেকে খুশি থাকুন দুজনে। প্রেম হোক দীর্ঘজীবী।

Read more!
Advertisement
Advertisement