Advertisement

World Blood Donor Day 2022 : রক্তদানের আগে অবশ্যই মাথায় রাখবেন এই বিষয়গুলি, না হলেই বিপদ

রক্তের যোগান অব্যাহত রাখতে মাঝেমধ্যেই বিভিন্ন সংস্থা বা ক্লাবের তরফে রক্তদান শিবিরের (Blood Donation Camp) আয়োজন করা হয়। বিশেষত গরমকালে এই ধরনের শিবির বেশি আয়োজিত হয়, কারণ গ্রীষ্মে রক্তের চাহিদা কিছুটা বেশিই থাকে। তবে যে কেউ চাইলেই রক্ত দিতে পারেন না। তার জন্য দাতার (Blood Donor) শারীরিক পরিস্থিতি পরীক্ষা করে দেখেন চিকিৎসকেরা। আবার রক্তদানের আগে মানতে হয় বেশকিছু নিয়মাবলীও।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 14 Jun 2022,
  • अपडेटेड 7:30 AM IST
  • গরমকালে রক্তের চাহিদা বাড়ে
  • বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন হয়
  • রক্তদানের আগে যে বিষয়গুলি মনে রাখা দরকার...

কথায় বলে রক্ত দান জীবন দান। অর্থাৎ এক ইউনিট রক্ত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে মুমূর্ষু রোগীকে। রক্তের যোগান অব্যাহত রাখতে মাঝেমধ্যেই বিভিন্ন সংস্থা বা ক্লাবের তরফে রক্তদান শিবিরের (Blood Donation Camp) আয়োজন করা হয়। বিশেষত গরমকালে এই ধরনের শিবির বেশি আয়োজিত হয়, কারণ গ্রীষ্মে রক্তের চাহিদা কিছুটা বেশিই থাকে। তবে যে কেউ চাইলেই রক্ত দিতে পারেন না। তার জন্য দাতার (Blood Donor) শারীরিক পরিস্থিতি পরীক্ষা করে দেখেন চিকিৎসকেরা। আবার রক্তদানের আগে মানতে হয় বেশকিছু নিয়মাবলীও। আজ বিশ্ব রক্তদাতা দিবসে (World Blood Donor Day 2022) চলুন জেনে নেওয়া যাক সেই নিয়মগুলিই। 

১. দাতার বয়স কমপক্ষে ১৮ বছর না হলে রক্তদান করা যায় না। 

২. রক্তদাতার ওজন হতে হবে কমপক্ষে ৫০ কেজি। রক্তদানের সময় দেহের তাপমাত্রাও স্বাভাবিক থাকতে হবে।

৩. কোনও ছোঁয়াচে বা রক্তবাহিত রোগ থাকলে রক্তদান করা যাবে না। 

৪. রক্তদাতার যদি এইডস, হার্টের সমস্যা, হাইপারটেনশন, ক্যানসার, ডায়াবেটিস, এপিলেপ্সি, অ্যানিমিয়া বা কিডনির মতো কোনও সমস্যা থাকে তাহলেও তিনি রক্ত দিতে পারবেন না। 

৫. গর্ভবতী বা সদ্য মা হয়েছেন এমন মহিলারা রক্ত দিতে পারবেন না। এমনকি মিসক্যারেজ হওয়ার ৬ মাসের মধ্যেও করা যাবে না রক্তদান। 

৬. রেবিজ বা হেপাটাইটিস বি-এর টিকা নেওয়ার ৬ মাসের মধ্যেও রক্ত দেওয়া উচিত নয়। 

৭. ট্যাটু বা পিয়ার্সিং করানোর ৬ মাসের মধ্যে দেওয়া যাবে না রক্ত।

৮. রক্তদানের আগে ২৪ ঘণ্টার মধ্যে একেবারেই করা যাবে না মদ্যপান। 

 

Read more!
Advertisement
Advertisement