
১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে নতুন বাংলা বছর ১৪৩০ বঙ্গাব্দ। নতুন বছর মানেই নতুন আশা, নতুন প্রত্যাশা। নতুন বছরে সকলেই নতুন করে এগিয়ে যেতে চান। তেমনই বাংলা নববর্ষে অনেকেই চাইছেন এগিয়ে যেতে। কিন্তু ১৪৩০ বঙ্গাব্দে বেশ কয়েকটি রাশির ভালো যাবে না। তাঁরা পরিশ্রমের ফল পাবেন না। কেরিয়ারেও আসতে পারে বাধাবিঘ্ন। আগামী ৭ মাস সাবধানে থাকতে হবে তাঁদের। কারণ, শনিবার ২২ এপ্রিল বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করেছেন। তার ফলে নেতিবাচক প্রভাব পড়তে চলেছে ৫ রাশির উপর।
বৃষ- ১৪৩০ বঙ্গাব্দ বৃষ রাশির জাতক-জাতিকাদের সমস্যায় ফেলবে। বাড়তে পারে আপনার খরচ। এর পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাও দেখা দিতে পারে। পরিবারের খরচও বাড়তে পারে। কাজে বাধাবিঘ্ন আসতে থাকবে। অর্থহানিও হতে পারে। সেজন্য সতর্ক থাকতে হবে আগামী ৭ মাস। তাই ব্যয় নিয়ন্ত্রণ করুন। খরচের উপর লাগাম টানুন। নইলে আর্থিক সংকটে পড়তে পারেন।
কর্কট- এই রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে বড় পরিবর্তন হতে পারে। প্রথম ৭ মাস আপনার জন্য অশুভ। কাজে আসবে বাধা। তাই এই সময় কোনও বড় সিদ্ধান্ত নেবেন না। বিনিয়োগের ক্ষেত্রেও আপনাকে সাবধান থাকতে হবে। ভাবনাচিন্তা করেই সিদ্ধান্ত নিন। স্বাস্থ্যের বিষয়ে থাকুন সতর্ক। পরিজনদের স্বাস্থ্যের ব্যাপারেও যত্ন নিন।
বৃশ্চিক- এই রাশির জাতক-জাতিকাদের জন্য বৃহস্পতির গমন মিশ্র হতে চলেছে। আপনাকে স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে। এই সময়ে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে। আগামী ৭ মাস সাবধানে থাকতে হবে। স্বাস্থ্য সমস্যা হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখান। ৭ মাস আর্থিক অবস্থার উত্থান-পতন হবে। কাজের ইতিবাচক ফল পাবেন না। ব্যয় বাড়তে পারে। আর্থিক সংকট এড়াতে খরচের উপর লাগাম টানুন।
আরও পড়ুন- রাতভর এই ৪ জিনিস জলে ভিজিয়ে সকালে খান, ডায়াবেটিস থেকে মুক্তি
মকর- আগামী ৭ মাস মকর রাশির জাতক-জাতিকাদের জন্য ভালো যাবে না। বৃহস্পতির রোষে আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে। স্বাস্থ্যের আরও যত্ন নিতে হবে। পারিবারিক জীবনেও উত্থান-পতন দেখা দিতে পারে। কর্মজীবনে বাধাবিঘ্ন আসতে পারে। পরিবারে অশান্তি হতে পারে। অক্টোবরের পর আপনার ভালো সময় আসবে।
কুম্ভ- বৃহস্পতির কারণে আপনার আর্থিক অবস্থার অবনতি হতে পারে। শরীরে নানা সমস্যা হতে পারে। আগামী সাত মাস আপনাকে সাবধান থাকতে হবে। আর্থিক অবস্থা ভালো হবে না। আয় হলেও খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে কাজ করলেও মনের মতো ফল পাবেন না।