Advertisement

Juan Feerando: ওড়িশার বিরুদ্ধে ম্যাচের আগে বল পায়ে মোহনবাগানের বিদেশি, কে ?

শনিবার ঘরের মাঠে ওড়িশা এফসি-র (Odisha FC) বিরুদ্ধে ঘরের মাঠে প্লে অফের ম্যাচ খেলতে নামবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। সেই ম্যাচের আগে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে সবুজ-মেরুন শিবির। তবে বৃহস্পতিবার বিকেলে প্রস্তুতিতে দেখা গেল একেবারে অন্যরকম দৃশ্য।

এটিকে মোহনবাগানের অনুশীলনে জুয়ানএটিকে মোহনবাগানের অনুশীলনে জুয়ান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Mar 2023,
  • अपडेटेड 9:34 AM IST
  • অনুশীলনে ম্যাচ খেললেন জুয়ানরা
  • গোলও করেছেন মোহনবাগান কোচ

শনিবার ঘরের মাঠে ওড়িশা এফসি-র (Odisha FC) বিরুদ্ধে ঘরের মাঠে প্লে অফের ম্যাচ খেলতে নামবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। সেই ম্যাচের আগে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে সবুজ-মেরুন শিবির। তবে বৃহস্পতিবার বিকেলে প্রস্তুতিতে দেখা গেল একেবারে অন্যরকম দৃশ্য।


অনুশীলন করলেন ফুটবলররা। আর তাদের অনুশীলনের পর বল পায়ে নেমে পড়লেন হেডকোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando) নিজেই। দুই দিকে ছোট্ট গোলপোস্ট। দু'দলে ভাগ হয়ে গেলেন ফেরান্দ ও তাঁর সহযোগী সাপোর্ট স্টাফরা। যেন মনে হচ্ছিল, পাড়ার মাঠে ফাইভ সাইড ফুটবল খেলা হচ্ছে। আর সেখানে নেমে পড়েছেন কোনও এক বিদেশী। বল পায়ে পড়তেই ম্যাজিক দেখালেন সবুজ-মেরুন কোচ। কে বলবে তিনি ফুটবলার নন? ছিপছিপে চেহারাটা তো সকলেরই চেনা। কিন্তু বল পায়ে এত সাবলীল তা বোধহয় জানতেন না প্রীতম কোটালরাও (Pritam Kotal)।

দারুণ নিয়ন্ত্রণ, তার সঙ্গে দুর্দান্ত পাসিং। ড্রেসিংরুম থেকে তখন বেরিয়ে এসেছেন লিস্টন-মনবীররা তখন মুগ্ধ দর্শক। উৎসাহ দিয়ে গেলেন ফেরান্দ, বাস্তবদের। কোচের বয়স তখন যেন কমে গিয়েছে এক ধাক্কায় অনেকটাই। গোল করলেন করালেনও। মাঠে এখন আর দর্শক তেমন আসেন না। অনুশীলন দেখতে আসা তো অনেক দূরের কথা। যদি আগের মতো সমর্থকরা অনুশীলনে আসতেন তা হলে তাঁরা নিশ্চিত ভাবেই ফেরান্দকে এই ভূমিকায় দেখে আনন্দ পেতেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ত ছবি ভিডিও।

শনিবারের ম্যাচ নকআউট। কেরল ব্লাস্টার্স (Kerala Blasters) পরে ইস্টবেঙ্গলকে (East Bengal FC) হারিয়ে তিন নম্বরে থেকে লিগের খেলা শেষ করেছে মোহনবাগান। লিগ শিল্ড জেতার লক্ষ্য পূরণ না হলেও এবার ট্রফি জিততে মরিয়া এটিকে মোহনবাগান। জিততে না পারলে চাকরি যেতে পারে ফেরান্দর। ডার্বি জিতেও বিরাট চাপে এটিকে মোহনবাগান। সেই জন্যই লাল -হলুদকে হারানোর উৎসব পালন করেননি ফুটবলররা। সেই উৎসব তোলা রয়েছে। চ্যাম্পিয়ন হয়েই উৎসবে মাততে চায় দল।

Advertisement

Read more!
Advertisement
Advertisement