Advertisement

Yuvraj Singh and Mohammad Asif: নতুন লুকে মহম্মদ আসিফ, আমেরিকায় হঠাৎ দেখা যুবরাজের সঙ্গে

মহম্মদ আসিফ ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। এই ছবিতে আসিফের লুকে বেশ খানিকটা ব্দল দেখা দেখা গিয়েছে। ছবির ক্যাপশনে আসিফ লিখেছেন, 'বন্ধুত্বের কোনো সীমা নেই। যুবরাজ ও মহম্মদ আসিফের এই বৈঠক হয়েছিল আমেরিকায়।

আসিফের সঙ্গে যুবরাজআসিফের সঙ্গে যুবরাজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jun 2022,
  • अपडेटेड 10:01 AM IST
  • ২০১০ সালে স্পট ফিক্সিং কান্ডে ধরা পড়েন আসিফ
  • যুবরাজের সঙ্গে দেখা হল পাক ক্রিকেটারের

অনেকদিন পর পাকিস্তানি বন্ধুর সঙ্গে দেখা হল ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের (Yuvraj Singh)। পাক ক্রিকেটার মহম্মদ আসিফের (Mohammad Asif) সঙ্গে আমেরিকায় দেখা হল যুবির। পাকিস্তানি ক্রিকেটাররা স্পট ফিক্সিং এবং ডোপিংয়ের মতো বিতর্কে নানা সময় নানা ভাবে জড়িয়ে গিয়েছেন। ফাস্ট বোলার মহম্মদ আসিফও সেই পাকিস্তানি খেলোয়াড়দের মধ্যে একজন, যার কেরিয়ার এই বিতর্কের কারণে অকালেই শেষ হয়ে যায়। ২০০৭ সালে ড্রেসিংরুমে শোয়েব আখতার এবং মহম্মদ আসিফের মধ্যে ঝগড়া হয়। আর সেটা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে চর্চা হয়।


এবার মহম্মদ আসিফ ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। এই ছবিতে আসিফের লুকে বেশ খানিকটা বদল দেখা দেখা গিয়েছে। ছবির ক্যাপশনে আসিফ লিখেছেন, 'বন্ধুত্বের কোনো সীমা নেই। যুবরাজ ও মহম্মদ আসিফের এই বৈঠক হয়েছিল আমেরিকায়।

আসিফের আন্তর্জাতিক কেরিয়ার

মহম্মদ আসিফ পাকিস্তানের হয়ে ২৩টি টেস্ট ম্যাচে ২৪.৩৬ গড়ে ১০৬ উইকেট নিয়েছেন। ৭১ রান দিয়ে ১১ উইকেটে নেন তিনি। এটাই তাঁর সেরা পারফরম্যান্স ছিল। আসিফ টেস্ট ম্যাচে ৭ বার এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন। এছাড়াও, আসিফ ৩৮টি একদিনের ম্যাচে এবং ১১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের হয়ে খেলেছেন, যেখানে তিনি যথাক্রমে ৪৬টি ও ১৩টি উইকেট নিয়েছেন। আসিফ শেষবার ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে খেলেছিলেন। এরপর স্পট ফিক্সিং মামলায় তাঁর কেরিয়ার ধ্বংস হয়ে যায়।

ভারতের হয়ে স্মরণীয় পারফরম্যান্স করেছিলেন যুবরাজ

যুবরাজ সিংকে ভারতের সেরা অলরাউন্ডারদের মধ্যে গণ্য করা হয়। যুবরাজ ৩০৪টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন, যেখানে তিনি ৩৬.৫৫ গড়ে ৮৭০১ রান করেছেন। একদিনের আন্তর্জাতিকে ১৪টি সেঞ্চুরি এবং ৫২টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। যুবরাজ ৪০টি টেস্ট ম্যাচে ১৯০০ রান করেছেন, যার মধ্যে ৩টি সেঞ্চুরি এবং ১১টি হাফ সেঞ্চুরি রয়েছে।

এছাড়াও যুবরাজ ৫৮ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ১১৭৭ রান করেছেন, যার মধ্যে আটটি হাফ সেঞ্চুরি রয়েছে। যুবরাজ বোলিংয়েও নিজের দক্ষতা দেখিয়েছেন, টেস্টে ৯ উইকেট, ওয়ানডেতে ১১১ এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ২৮টি উইকেট নিয়েছেন। যুবরাজ তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০১৭ সালে। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি ম্যাচে।

Read more!
Advertisement
Advertisement