Advertisement

ইউটিলিটি

Vida VX2 Plus: বিশাল রেঞ্জ! একেবারে মডার্ন ইলেকট্রিক স্কুটার আনল Hero

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Jul 2026,
  • Updated 2:12 PM IST
  • 1/10

নতুন ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবছেন? কিন্তু ‘মাঝরাস্তায় চার্জ শেষ হয়ে যাবে না তো?’; এই চিন্তায় রাতে ঘুম উড়ছে? বাজারে এক দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার নিয়ে এল হিরো মোটোকর্প (Hero MotoCorp)। সংস্থার ই-ভেহিকল ব্য়াঞ্চ ‘ভিডা’ একটি নতুন আপগ্রেডেড স্কুটার লঞ্চ করল। ফটো ক্রেডিট: Vidaworld.com

  • 2/10

হিরো তাদের অত্যন্ত জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার ‘Vida VX2 Plus’-এর একটি শক্তিশালী এবং নতুন 4.4kWh ব্যাটারি ভ্যারিয়েন্ট দেশের বাজারে নিয়ে এসেছে। দুর্দান্ত লুক এবং অত্যাধুনিক প্রযুক্তিতে ঠাসা এই স্কুটারটির এক্স-শোরুম (দিল্লি) দাম ১,৪৩,৯৯০ টাকা। জুলাইয়ের শেষ থেকেই শুরু হবে এর ডেলিভারি। ফটো ক্রেডিট: Vidaworld.com

  • 3/10

নতুন এই ইলেকট্রিক স্কুটারটি কিনলে রাজধানী দিল্লির গ্রাহকেরা এক মস্ত বড় সুবিধা পাবেন। দিল্লি সরকারের ইলেকট্রিক টু-হুইলার পলিসি এবং ভর্তুকির কারণে সেখানে প্রায় ৩০,০০০ টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে। ফলে দিল্লিতে এই স্কুটারটির এফেক্টিভ দাম দাঁড়াবে প্রায় ১.১৪ লক্ষ টাকা।  ফটো ক্রেডিট: Vidaworld.com

 

  • 4/10

এই নতুন মডেলটির সবচেয়ে বড় ইউএসপি (USP) বা বৈশিষ্ট্য হলো এর বিশাল এবং ক্ষমতাশালী ব্যাটারি প্যাক। সাধারণ স্কুটারের তুলনায় এর ব্যাটারির ধারণক্ষমতা অনেক বেশি করা হয়েছে, যার ফলে স্কুটারটি একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে আগের যে কোনও মডেলের চেয়ে অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে। ফটো ক্রেডিট: Vidaworld.com

 

  • 5/10

সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই স্কুটারে রয়েছে ২টি আলাদা আলাদা ‘রিমুভেবল’ বা খুলে নেওয়া যায় এমন ব্যাটারি। প্রতিটির ক্ষমতা ২.২ কিলোওয়াট (2.2kWh)। এই দুটি ব্যাটারি একসঙ্গে যুক্ত হয়ে স্কুটারটিকে মোট ৪.৪ কিলোওয়াট আওয়ারের (4.4kWh) বিপুল শক্তি সরবরাহ করে।  ফটো ক্রেডিট: Vidaworld.com

 

  • 6/10

সংস্থার দাবি, এই জোড়া ব্যাটারির দৌলতে স্কুটারটি এক নজরে ১৮৭ কিলোমিটার (IDC সার্টিফাইড) রেঞ্জ দিতে সক্ষম। সহজ ভাষায় বলতে গেলে, একবার ফুল চার্জ করলেই এই স্কুটারে চড়ে কলকাতা থেকে দিঘা চলে যাওয়া যাবে। ফটো ক্রেডিট: Vidaworld.com

 

  • 7/10

ব্যাটারির পাশাপাশি চার্জিং প্রযুক্তিতেও বদল এনেছে হিরো। এই নতুন ভ্যারিয়েন্টের সঙ্গে ১ কিলোওয়াট (1kW)-এর একটি শক্তিশালী পোর্টেবল চার্জার স্ট্যান্ডার্ড হিসেবে একদম বিনামূল্যে দিচ্ছে কোম্পানি। যেখানে এর আগের ৩.৪ কিলোওয়াট ভ্যারিয়েন্টটিতে মাত্র ৫৮০ ওয়াটের চার্জার দেওয়া হত। ফটো ক্রেডিট: Vidaworld.com

 

  • 8/10

 

নতুন এই ১ কিলোওয়াট চার্জারের সাহায্যে ৪.৪ কিলোওয়াটের এই বড় ব্যাটারিটি মাত্র ৩ ঘণ্টা ১৭ মিনিটে শূন্য থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে। আর সম্পূর্ণ ১০০ শতাংশ ফুল চার্জ হতে সময় লাগবে মাত্র ৫ ঘণ্টা। এ ছাড়া ডিসি ফাস্ট চার্জিং পয়েন্টের সাহায্যে এটি মাত্র ৬৫ মিনিটে ৮০% চার্জ হতে পারে। ফটো ক্রেডিট: Vidaworld.com

 

  • 9/10

 

ব্যাটারির ক্ষমতা বাড়লেও এর মেকানিক্যাল পার্টসে কোনও বদল করা হয়নি। এতে আগের মতোই ভরসাযোগ্য ৬ কিলোওয়াটের (6kW) ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে, যা ২৬ এনএম টর্ক উৎপাদন করে। তবে বড় ব্যাটারির জন্য এর টপ স্পিড বা সর্বোচ্চ গতিবেগ বেড়ে হয়েছে ঘণ্টায় ৯০ কিলোমিটার। ফটো ক্রেডিট: Vidaworld.com

 

  • 10/10

 

চালকের সুবিধার জন্য স্কুটারে ইকো, রাইড এবং স্পোর্ট মোডের পাশাপাশি একটি বিশেষ ‘বুস্ট মোড’ (Boost Mode) দেওয়া হয়েছে, যা পলকে গতি বাড়িয়ে দেয়। এ ছাড়া রয়েছে একটি ৪.৩ ইঞ্চির স্মার্ট টিএফটি স্ক্রিন, যাতে স্মার্টফোন কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন এবং ২৭.২ লিটারের বিশাল আন্ডার-সিট স্টোরেজ পাওয়া যাবে। ফটো ক্রেডিট: Vidaworld.com

 

Advertisement
Advertisement