Advertisement

Insurance Policy Tax : এই বিমা পলিসিতে মিলতে পারে ১.৫ লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড়, ৩১ মার্চের আগে সিদ্ধান্ত নিন

Insurance Policy Tax: যদি আপনি ৮০সি (80C)-তে ইনকাম ট্য়াক্স (Income Tax)-এ ছাড় পেতে চান, তা হলে লাইফ ইনসুরেন্স (Life Insurance)-এর প্রিমিয়ামে ট্যাক্সে দেড় লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। 

বিমা থেকে মিলতে পারে করে ছাড় (প্রতীকী ছবি)বিমা থেকে মিলতে পারে করে ছাড় (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 17 Jan 2022,
  • अपडेटेड 5:58 PM IST
  • ২০২১-২২ সালের চতুর্থ ত্রৈমাসিক চলছে
  • দিন কয়েকের মধ্যে আপনার কোম্পানির এইআর আপনার ফিনান্সিয়াল ইয়ারের প্রমাণ, কাগজপত্র চাইবে
  • আপনাকে ইনভেস্টমেন্টের প্রমাণ দিতে হবে

Insurance Policy Tax : ২০২১-২২ সালের চতুর্থ ত্রৈমাসিক চলছে। দিন কয়েকের মধ্যে আপনার কোম্পানির এইআর আপনার ফিনান্সিয়াল ইয়ারের প্রমাণ, কাগজপত্র চাইবে। যদি আপনি পুরনো ট্যাক্স ব্যবস্থা বেছে নিয়ে থাকেন, তা হলে আপনাকে ইনভেস্টমেন্টের প্রমাণ দিতে হবে।

যদি আপনি এখনও পর্যন্ত পুরো ডিডাকশন ক্লেম না করে থাকেন, তা হলে এখন ইনভেস্টমেন্ট করতে আর দেরি করবেন না। যদি আপনি ৮০সি (80C)-তে ইনকাম ট্য়াক্স (Income Tax)-এ ছাড় পেতে চান, তা হলে লাইফ ইনসুরেন্স (Life Insurance)-এর প্রিমিয়ামে ট্যাক্সে দেড় লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। 

আরও পড়ুন

বিমার টাকা থেকে কর ছাড়
ট্যাক্স এবং ইনভেস্টমেন্ট বিশেষজ্ঞ বলবন্ত জৈন জানান, ইনকাম ট্যাক্স অ্যাক্ট-এর ৮০সি (Income Tax Act Section 80C) সেকশনে ইন্ডিভিজুয়াল এবং এইইউএফ লাইফ ইনসুরেন্স পলিসি (Life Insurance Policy) কিনলে বা আগে থেকে তা চালু থাকলে, পলিসির প্রিমিয়ামের পেমেন্ট অন্য ইন্সট্রুমেন্টের পাশাপাশি দেড় লক্ষ টাকা পর্যন্ত ডিডাকশন ক্লেম করতে পারেন।

এই ছাড় বা ডিডাকশন পাওয়ার জন্য এটা দরকারি নয় যে আপনি ভারতীয় কোনও বিমা সংস্থা থেকে পলিসি (Life Insurance Policy) কিনেছেন। যদি আপনি এনআরআই হন বা তেমন কোনও বিদেশি নাগরিক, যাঁদের ভারতে আয় থেকে কর (Income Tax) দিতে হয়, তা হলে আপনি দেশের বাইরে কেনা পলিসি থেকেও এই ডিডাকশন ক্লেম করতে পারবেন।

এই পলিসি থেকে ছাড় পাওয়া যায়
তিনি জানান, এই ডিডাকশন টার্ম ইনসুরেন্সের মতো পিওর ইনসুরেন্সে প্রোডাক্ট থেকে শুরু করে ইউএলআইপি-র মতো ইনসুরেন্স কাম ইনভেস্টমেন্ট প্রোডাক্টে ক্লেম করা যেতে পারে। যে কোনও ট্যাক্সপেয়ার নিজের, স্ত্রী, সন্তানের লাইফ ইনসুরেন্স পলিসি (Life Insurance Policy)-র জন্য প্রিমিয়ামের পেমেন্টের পর ডিডাকশন ক্লেম করতে পারে।

Advertisement

কত ছাড় পাওয়া যায়
২০২১ সালের এপ্রিল-র পর ইসু করা যে কোনও পলিসির সাম-অ্য়াসিওরড-এর ১০ শতাংশ যা ওই প্রিমিয়ামের পেমেন্টের পর ডিডাকশন ক্লেম করা যেতে পারে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে এটা ১৫ শতাংশ। ২০২১ সালের ১ এপ্রিলের আগে কেনা পলিসির জন্য ২০ শতাংশ পর্যন্ত ডিডাকশন পাওয়া যেতে পারে। 

এই বিষয়গুলিও মাথায় রাখুন
কম করে দু'বছর ধরে নন-অ্যাক্টিভ লাইফ ইনসুরেন্স পলিসি (Life Insurance Policy)-তেও ট্যাকেস ছাড় পাওয়া যায়। এমন না হলে আগের বছরের ডিডাকশন রিভার্স করে দেওয়া হয়। আর সেটা সেই বছরের আয়ে জুড়ে দেওয়া হয় যে বছর পলিসি (Life Insurance Policy) ল্যাপস হয়েছিল।

 

Read more!
Advertisement
Advertisement