Advertisement

পশ্চিমবঙ্গ

জেলা জুড়ে জাঁকিয়ে বসছে ডেঙ্গি, সতর্কতা শিলিগুড়িতে

জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 07 Aug 2021,
  • Updated 6:03 PM IST
মশা মারতে কামান দাগা
  • 1/10

করোনার আতঙ্ক এখনো পিছু ছাড়েনি। তার ওপর এবার নতুন করে দার্জিলিং জেলায় চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু। পাহাড় থেকে সমতল সর্বত্রই ডেঙ্গুর হদিশ মিলেছে।

  • 2/10

তবে ইতিমধ্যে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে এন্টামোলজিস্টদের দিয়ে মশার গতিপ্রকৃতি জানতে সার্ভে করা হচ্ছে। পাশাপাশি ডেঙ্গু মোকাবেলায় পুরসভা ভিসিটি টিমকে দিয়ে শুরু হয়েছে সার্ভের কাজ।

  • 3/10

করোনার আতঙ্ক থেকে এখনো মুক্তি পায়নি জেলাবাসী। জেলা জুড়ে মাঝেমধ্যেই টানা বৃষ্টি চলছে। গত কয়েকদিন থেকে পাহাড়েও টানা বৃষ্টি চলছে।

  • 4/10

যার জেরে এবার সমতলের পাশাপাশি পাহাড়ে ডেঙ্গুর নতুন আতঙ্ক। তবে গত বছরের তূলনায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে দার্জিলিং জেলার পাশাপাশি শহর শিলিগুড়িতে।

  • 5/10

আর যাকে ঘিরে এই বছর উদবেগ বেড়েছে স্বাস্থ্য  দপ্তর ও জেলা প্রশাসনের । স্বাস্থ্যদপ্তরের সূত্রে জানাগেছে ডেঙ্গুর গত বছর পর্যন্ত শহর এলাকায় বেশি প্রকোপ দেখা দিয়েছিল, কিন্তু এবছর সেই ছবি সম্পূর্ণ আলাদা।

  • 6/10

দেখা গেছে শহরের তূলনায় পাহাড় এবং শিলিগুড়ি মহকুমার গ্রামীন এলাকায় থাবা বসিয়েছে ডেঙ্গু। যা চিন্তায় ফেলেছে জেলা স্বাস্থ্য বিভাগকে। ইতিমধ্যে ওই বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগকে এখন থেকে জোরকদমে ময়দানে নামার নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর।

 

  • 7/10

স্বাস্থ্য দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, চলতি বছরের জুন-জুলাই মাসেই শিলিগুড়ি পৌরনিগম এলাকা সহ দার্জিলিং জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৮ জন। যার মধ্যে দার্জিলিংয়ের দুধিয়াতেই একমাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮ জন।

 

  • 8/10

পাশাপাশি শিলিগুড়ি সংলগ্ন সুকনাতে আক্রান্ত হয়েছেন আট জন। এছাড়া মহকুমা এলাকার খড়িবাড়ি, নকশালবাড়ি, মাটিগাড়া, বাগডোগরার মতো গ্রামীন এলাকাতেও থাবা বসিয়েছে ডেঙ্গু। সেই জায়গায় শিলিগুড়ি পৌর এলাকায় এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মাত্র দুজন। তার মধ্যে একজন ৪৬ নম্বর ওয়ার্ডের এবং আরেকজন দেশবন্ধুপাড়া বাসিন্দা।

  • 9/10

সেই বিষয়টি মাথায় রেখে জেলা জুড়েই ডেঙ্গুর বিরুদ্ধে ময়দানে নেমেছে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। বিষয়টি নিয়ে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার বলেন, "ডেঙ্গু নিয়ে কোন শিথিলতা বরদাস্ত করা হবে না। ভিসিটি টিম শহরজুড়ে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে। জমা জল পরিস্কার না করলে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।" 

 

  • 10/10

অন্যদিকে এই বিষয়ে দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য বলেন, "গত বারের তূলনায় এই বছর ডেঙ্গুর প্রকোপ অনেকটাই বৃদ্ধি হয়েছে। এন্টামোলজিস্টদের দিয়ে মশার গতিপ্রকৃতি জানতে সার্ভে করা হচ্ছে।"

Advertisement
Advertisement