মহাকাশ ভ্রমণের একটি নতুন ইতিহাস তৈরি হল। অ্যামাজনের মালিক Jeff Bezos-এর মহাকাশ সংস্থা ব্লু অরিজিনের রকেট নিউ শেপার্ডে চার জন মহাকাশচারী নিয়ে মহাকাশে রওনা দেয়। (সব ছবি- AP/India Today)
টেক্সাসের ব্লু অরিজিন লঞ্চ সাইট ওয়ান থেকে এদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রওনা দেয়। ক্যাপসুলটিতে চারজন মহাকাশচারী প্রায় চার মিনিটের জন্য জিরো গ্রাভিটির আনন্দ নেন।
তারপরে তারা ফের নীচের দিকে নামতে শুরু করেন। দলটি সন্ধ্যা ৬টা ৩২মিনিটে নিরাপদে ফিরে আসে। তখন জেফ বেজোস ওয়ালি ফানকে আলিঙ্গন করেন এবং বলেন, এটি আমার জীবনের সেরা দিন।
এদিন যাত্রায় ৮২ বছর বয়সী ওয়ালি ফান, জেফ বেজোস, তার ভাই মার্ক বেজোস এবং ১৮ বছর বয়সী অলিভার ড্যামন ছিলেন। এটি একপ্রকার রেকর্ড বলা যায়। কারণ, এই যাত্রায় সবথেকে কম ও বেশি বয়স্ক যাত্রীরা ছিলেন।
মহাকাশ উড়ানের ইতিহাসে এটিই এই প্রথম এমন যাত্রা, যেখানে এরকম নতুন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।
২০০০ সালে বেজোস তাদের ব্লু অরিজিনের সূচনা করেন। এদিনের যাত্রায় তিন যাত্রীদের মধ্যে একজন তাদের গ্রাহক ছিলেন। যিনি টাকা নিয়ে এই অভিযানে সামিল হয়েছিলেন।
১.৬ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ক্যাপসুলটি মহাকাশ থেকে ফিরে আসে। তখন উদ্ধারকারী দল তাদের জন্য অপেক্ষা করছিলেন।