ইরান-ইজরায়েল সংঘর্ষ ক্রমশই তীব্র হচ্ছে। ৫ দিন পেরিয়ে গিয়েছে যুদ্ধের। তবে উত্তেজনা কমার কোনও তাৎক্ষণিক লক্ষণ দেখা যাচ্ছে না। ইরান ইজরায়েলের উপর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইরানে প্রায় ৭৮৭ জন, লেবাননে প্রায় ৬০ জন এবং ইজরায়েলে প্রায় এক ডজন মানুষ নিহত হয়েছেন। ৬ জন আমেরিকান সৈন্যও নিহত হয়েছে বলে জানা গিয়েছে।
ইজরায়েল, ইরান ও লেবাননে হেজবোল্লাকে টার্গেচ করে নতুন করে হামলা চালাতে শুরু করেছে। যার মধ্যে রয়েছে বেইরুট এভং আশপাশের এলাকার বিমান স্ট্রাইক।
আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যুর পর তাঁর ছেলে মোজাতাবা খামেনেই ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছে।
ইরান মার্কিন দূতাবাস এবং জ্বালানি পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। সৌদি আরবে মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরশাহীতে কনসুলেটে ড্রোন হামলার পর ওয়াশিংটন প্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নিয়ে যাওযার সিদ্ধান্ত নিয়েছে।
আমেরিকা ও ইজরায়েল জানিয়েছে, তারা ইরানের ২০০০ টার্গেটে আক্রমণ করেছে।
কাতারের জাতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কাতারি নিরাপত্তা বাহিনী বুধবার সকালে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের সঙ্গে যুক্ত সন্দেহে ২টি সেলকে গ্রেফতার করেছে।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমানের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যে বন্ধু দেশগুলিতে ইরান হামলা করছে, তাদের সঙ্গে সম্পূর্ণ সংহতি রাখা হবে।
ভূমধ্যসাগরে রণতরী মোতায়েন করেছে ফ্রান্স। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মঙ্গলবার ঘোষণা করেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের প্রতিক্রিয়ায় ফ্রান্স অ্যালার্ট রয়েছে।
ইরান কাতারে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। যার মধ্যে একটি আল-উদেইদ ঘাঁটিতে আঘাত এনেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। জেরুজালেমের আশপাশেও বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে।
আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে স্পাইসজেট ৪ মার্চ সংযুক্ত আরব আমিরশাহী থেকে ৮টি বিশেষ বিমান পরিচালনা করবে।
আমেরিকা জানিয়েছে, করাচি ও লাহোরের পাকিস্তান কনসুলেট থেকে জরুরি কর্মীদের প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।