Advertisement

বিশ্ব

US China and Hormuz: আমেরিকা, চিন যুদ্ধ শুরু হতে চলেছে? হরমুজে পরিস্থিতি আরও ঘোরাল

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 15 Apr 2026,
  • Updated 2:03 PM IST
  • 1/9

ইরান যুদ্ধে ধীরে ধীরে কিন্তু চিনও ঢুকে পড়ছে। মধ্য়প্রাচ্যে চিনের সেনার আধিপত্য বিশেষ নেই। যার নির্যাস, ইরানে দেদার হামলা চালিয়েছে আমেরিকা। তবে এ বার পরিস্থিতি বদলাচ্ছে। এবং যাবতীয় সংঘাতের মূলে এখন হরমুজ প্রণালী। 
 

  • 2/9

আমেরিকান নৌবাহিনীর হরমুজ অবরোধের জেরে চিনেরও চাপ বেড়েছে। কারণ একটি বড় অংশের অশোধিত তেল ও গ্যাস ইরান থেকে কেনে চিন। আমেরিকার পদক্ষেপের পরেই চিন ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে, 'আমাদের বিষয়ে নাক গলাবেন না।' ফলে চিন ও আমেরিকাও এখন মুখোমুখি।
 

  • 3/9

মঙ্গলবার চিনের ট্যাঙ্কার ইরানের বন্দ থেকে বেরতে পারেনি, কারণ আমেরিকার অবরোধ রয়েছে হরমুজে। ফলে চিনের গাত্রদাহ হওয়াটাই স্বাভাবিক। কারণ, ৮০ থেকে ৯০ শতাংশ ইরানের তেল নেয় চিন। ফলে পরিস্থিতি আরও ঘোরাল হয়ে উঠছে। চিনের স্বার্থে আঘাতে ছেড়ে কথা বলবে না বেজিং। 

  • 4/9

কানাডার আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দিমিত্রি লাসকারিসের কথায়, 'ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল নিতে দিচ্ছে না চিনকে। এবার ইরানের তেলও বন্ধ রেখে দিচ্ছে। আমেরিকার এই পদক্ষেপ শুধু ইরানকেই যুদ্ধে উস্কানি দিচ্ছে না। চিনকেও টেনে আনছে যুদ্ধে।'  
 

  • 5/9

মঙ্গলবার চিনা বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আমেরিকার এই পদক্ষেপকে বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা। বেজিংয়ের হুঁশিয়ারি, এই অবরোধ কেবল সংঘাতকেই উস্কে দেবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, মার্কিন নৌবাহিনী যদি চিনের কোনও তেলের ট্যাঙ্কার আটকানোর চেষ্টা করে, তবে পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যেতে পারে। সেক্ষেত্রে নিজেদের জ্বালানি নিরাপত্তা রক্ষায় চিন তাদের নৌবাহিনী (PLA Navy) মোতায়েন করতে বাধ্য হবে।
 

  • 6/9

গত কয়েক মাস ধরেই ওমান উপসাগর এবং জিবুতিতে চিনা যুদ্ধজাহাজের তৎপরতা বেড়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিএনএন-এর দাবি, চিন গোপনে ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করছে। 
 

  • 7/9

সম্প্রতি তেহরানে চিনা কার্গো বিমানের অবতরণ সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। এর প্রেক্ষিতে ট্রাম্প পাল্টা হুমকি দিয়েছেন, চিন যদি ইরানকে সামরিক সাহায্য দেওয়া বন্ধ না করে, তবে চিনা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপানো হবে।
 

  • 8/9

প্রতিরক্ষা বিশেষজ্ঞ সন্দীপ উন্নিথান জানিয়েছেন, চিন কেবল মধ্যপ্রাচ্যেই থেমে থাকবে না। পাল্টা চাপ তৈরি করতে তারা তাইওয়ান প্রণালীতে মার্কিন বা বন্ধু দেশগুলির জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে পারে। যদিও সংখ্যায় চিনা যুদ্ধজাহাজ বেশি, কিন্তু আমেরিকার কাছে রয়েছে অত্যাধুনিক সাবমেরিন এবং দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতা।

  • 9/9

আন্তর্জাতিক বিশ্লেষক মারিও নাফাল টুইট করেছেন, 'আমেরিকা বনাম ইরান হিসেবে শুরু হয়েছিল যা শুরু হয়েছিল, তা এখন ধীরে ধীরে আমেরিকা বনাম চিন দ্বন্দ্বে পরিণত হচ্ছে।' এই মুহূর্তে হরমোজ প্রণালীর প্রতিটি পদক্ষেপ বিশ্ব রাজনীতিকে এক চরম ঝুঁকির মুখে দাঁড় করিয়ে দিয়েছে। 

Advertisement
Advertisement