Advertisement

Adhir Ranjan Chowdhury Assets: কত কোটির সম্পদ অধীরের, কতগুলি গাড়ির মালিক?

২০২৪-এ ইউসুফ পাঠানের বিরুদ্ধে লোকসভায় লড়েছিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তবে সেই বার ভোট বৈতরণী পেরতে পারেননি। তাই ২০২৬ সালের বিধানসভা ভোটে নিজের ভাগ্য পরীক্ষা করতে নেমেছেন এই দাপুটে নেতা। এবার তিনি বহরমপুর থেকে হাত চিহ্নে লড়াই করবেন। সেই মতো বৃহস্পতিবার মনোনয়ন পেশ করেছেন অধীর। আর সেখানেই উঠে এসেছে তাঁর সম্পত্তি এবং মামলা সহ একাধিক তথ্য। 

অধীর রঞ্জন চৌধুরীঅধীর রঞ্জন চৌধুরী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Apr 2026,
  • अपडेटेड 11:30 AM IST
  • ২০২৪-এ ইউসুফ পাঠানের বিরুদ্ধে লোকসভায় লড়েছিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী
  • সেই বার ভোট বৈতরণী পেরতে পারেননি
  • সেখানেই উঠে এসেছে তাঁর সম্পত্তি এবং মামলা সহ একাধিক তথ্য

২০২৪-এ ইউসুফ পাঠানের বিরুদ্ধে লোকসভায় লড়েছিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তবে সেই বার ভোট বৈতরণী পেরতে পারেননি। তাই ২০২৬ সালের বিধানসভা ভোটে নিজের ভাগ্য পরীক্ষা করতে নেমেছেন এই দাপুটে নেতা। এবার তিনি বহরমপুর থেকে হাত চিহ্নে লড়াই করবেন। সেই মতো বৃহস্পতিবার মনোনয়ন পেশ করেছেন অধীর। আর সেখানেই উঠে এসেছে তাঁর সম্পত্তি এবং মামলা সহ একাধিক তথ্য। 

কত টাকার মালিক অধীর? 
নির্বাচনী হলফনামা থেকে অধীরের সম্পত্তি এবং হাতে থাকা নগদ অর্থের বিষয়ে বিশদে জানা যায়। হলফনামায় তিনি জানিয়েছেন, তাঁর হাতে রয়েছে নগদ ৯৪ হাজার ৫০০ টাকা। আর তাঁর স্ত্রীর হাতে উপস্থিত ৭ লক্ষ ২৫ হাজার টাকা। 

এছাড়া অধীরের চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। সেখানে সব মিলিয়ে ৬ লক্ষ ৪২ হাজার ৬১১ টাকা রয়েছে। এছাড়া ৮ লক্ষ ১৫ হাজার ৭০৫ টাকা টাকার রয়েছে এসবিআই ফোলিও মিউচুয়াল ফান্ড। পাশাপাশি তাঁর ৩ লক্ষ টাকার জীবনবিমা পলিসি রয়েছে। এছাড়া অধীরের রয়েছে একটি গাড়ি। যার দাম ২২ লক্ষ ২৭ হাজার টাকা। সেই সঙ্গে ২৭ লক্ষ ৬০ হাজার টাকার সোনার গয়না রয়েছে তাঁর। সব মিলিয়ে অধীরের অস্থাবর সম্পত্তির অঙ্ক ৪৮ লক্ষ ৪০ হাজার ৬০২ টাকা। 

অন্য দিকে অধীরের স্ত্রীর রয়েছে দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। পাশাপাশি তাঁর এসবিআই ফোলিও মিউচুয়াল ফান্ড ও জীবনবিমা পলিসিও রয়েছে। এছাড়া একটি ২ লক্ষ ৭৯ হাজার টাকার গাড়ি এবং ১ কোটি ৭৪ হাজার টাকার গয়না রয়েছে অতসীর। তাঁর ১ কোটি ২৭ লক্ষ ৮৯ হাজার ৯৩৪ টাকার মোট অস্থাবর সম্পত্তি রয়েছে। 

পাশাপাশি অধীর হলফনামায় জানিয়েছেন, তাঁর উপর নির্ভরশীল এক সন্তান। সেই সন্তানের নামে ২৭ লক্ষ ৯২ হাজার ৩২৯ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। এক্ষেত্রে জমি-বাড়ি-ফ্ল্যাট যদি মিলিয়ে হিসেব করা হয়, তাহলে অধীরের স্থাবর সম্পত্তির অঙ্ক ৬ কোটি ৭৩ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা। 

Advertisement

অন্যদিকে তাঁর স্ত্রী অতসীর স্থাবর সম্পত্তির অঙ্কও কোটির উপর। তাঁর মোট সম্পত্তি ৪ কোটি ৩২ লক্ষ ২৮ লক্ষ ৫০০ টাকা। যদিও ৭ লক্ষ ৯১ হাজার টাকার ব্যাঙ্ক লোন রয়েছে অতসীর। 

কতগুলি মামলা রয়েছে?
এতদিনের রাজনীতিবিদ অধীর। তাই তাঁর বিরুদ্ধে যে মামলা থাকবে, এই কথা তো বলাই বাহুল্য! আর সেই বিষয়টা নিজেই খোলসা করেছেন অধীর। তিনি হলফনামায় জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে মুর্শিদাবাদে দু’টি ও মালদা একটি ফৌজদারি মামলা রয়েছে। যদিও এই সব মামলায় চার্জ গঠন হয়নি বলে জানিয়েছেন তিনি। আর অধীর পড়াশোনা করেছেন নবম শ্রেণি পর্যন্ত!

আবার নামছেন বিধানসভায় 
সাধারণত জাতীয় রাজনীতিতে লোকসভার মুখ হিসেবেই পরিচিত অধীর। তবে এবারের ভোট যুদ্ধে তিনি বিধানসভায় প্রার্থী। ৩৫ বছর পর লড়াই করছেন বিধানসভায়। ১৯৯১ সালে প্রথমবার নবগ্রামে দাঁড়িয়েছিলেন তিনি। সেই বার হেরে যান। অবশ্য পরেরবার ১৯৯৬ সালে তিনি সেখান থেকে জিতে আসেন। বিধানসভায় যান। তারপর আবার ৩৫ বছর পর তিনি বিধানসভায় দাঁড়ালেন। এখন দেখার তিনি বিধানসভায় যেতে পারেন কি না।

 

Read more!
Advertisement
Advertisement