
অবশেষে ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস(Congress)। মোট ২৮৪টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তালিকায় সবচেয়ে বড় চমক দুই বড় নাম। বহরমপুর থেকে লড়বেন অধীররঞ্জন চৌধুরি(Adhir Ranjan Chowdhury)। মালতীপুরে প্রার্থী হয়েছেন মৌসম নূর(Mausam Noor)। বিশ্লেষকরা বলছেন, এর থেকে একটি বিষয় স্পষ্ট। মুর্শিদাবাদ ও মালদা জেলায় ঘাঁটি ধরে রাখাই প্ল্যান কংগ্রেস শিবিরের।
বহরমপুরে অধীর, মালতীপুরে মৌসম
বহরমপুর আসনে দীর্ঘদিন ধরেই অধীর চৌধুরীর প্রভাব। একথা কারও অজানা নয়। লোকসভা রাজনীতি থেকে সরে গেলেও, এবার যে তিনি বিধানসভার লড়াইয়ে নামছেন, সেই জল্পনা ছিলই। শেষ পর্যন্ত হলও তাই। অন্যদিকে, সংখ্যালঘু ও স্থানীয় সমীকরণ মাথায় রেখে মালতীপুরে মৌসম নূরকে প্রার্থী করা হয়েছে।
কংগ্রেসের তালিকায় উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, রাঢ় থেকে দক্ষিণবঙ্গ; সব অঞ্চলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান; সব জেলাতেই প্রার্থী দিয়েছে কংগ্রেস।
তালিকা
নিচে আসন ও প্রার্থীর নাম দেওয়া হল,