Advertisement

BJP: সন্তোষ পাঠক চৌরঙ্গিতে লড়বেন, ২৩ মার্চ BJP-তে, ৩১ মার্চ টিকিটও পেলেন, আরও কারা তালিকায়?

সপ্তাহখানেক আগেই বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতার প্রভাবশালী কংগ্রেস নেতা সন্তোষ পাঠক। সপ্তাহ ঘুরতেই তাঁকে বড় উপহার দিল পদ্মশিবির। চৌরঙ্গি বিধানসভা আসন থেকে এবারের নির্বাচনের প্রার্থী করা হল। মঙ্গলবার ১৩টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী হয়েছেন সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরও।

সন্তোষ পাঠকসন্তোষ পাঠক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Mar 2026,
  • अपडेटेड 10:47 AM IST

সপ্তাহখানেক আগেই বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতার প্রভাবশালী কংগ্রেস নেতা সন্তোষ পাঠক। সপ্তাহ ঘুরতেই তাঁকে বড় উপহার দিল পদ্মশিবির। চৌরঙ্গি বিধানসভা আসন থেকে এবারের নির্বাচনের প্রার্থী করা হল। মঙ্গলবার ১৩টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী হয়েছেন সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরও। বাগদা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হয়। প্রার্থী বদল করা হয়েছে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রেও। 

২৩ মার্চ, সোমবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন পোড়খাওয়া এই রাজনীতিবিদ। গত ২২ বছর ধরে কংগ্রেসের টিকিটে জেতেন এই নেতা। 

সন্তোষ পাঠক বর্তমানে কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। জল্পনা ছিল, তাঁকে চৌরঙ্গী আসন থেকেই প্রার্থী করতে পারে বিজেপি। হলও তাই।

২০২১ সালে হাত শিবির KMC নির্বাচনে দু'টি আসন জিতেছিল। ১৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম আনসারি আগেই টিএমসিতে যোগ দিয়েছিলেন। আর এবার চারবারের কাউন্সিলর পাঠক যোগ দিলেন বিজেপিতে। ফলে KMC-তে কংগ্রেসের আর কোনও কাউন্সিলর নেই।

চৌরঙ্গী আসনে লড়াই কেমন হতে পারে?
এই আসনে অবাঙালি ভোটারের সংখ্যা বেশি। এই আসনে তৃণমূলের হয়ে লড়ছেন নয়না বন্দ্যোপাধ্যায়। তিন বারের জয়ী বিধায়ক তিনি। অন্যদিকে ২০২১ সালে এই আসনেই কংগ্রেসের হয়ে লড়েছিলেন সন্তোষ। সেবার তিনি ১৩ শতাংশ ভোট পেয়েছিলেন। যেখানে বিজেপি পেয়েছিল ২২ শতাংশ ভোট। অন্যদিকে ৬২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন নয়না বন্দ্য়োপাধ্যায়।

ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে ডালিম রায়কে। মেমারিতে মানব গুহ, বারাবনিতে অরিজিৎ রায়, গড়বেতায় প্রদীপ লোধা, সিতাইয়ে আশুতোষ বর্মা, নাটাবাড়িতে গিরিজা শঙ্কর রায়, মগরাহাট পূর্বে উত্তমকুমার বণিক, ফলতায় দেবাংশু পাণ্ডা, সোনারপুর উত্তরে দেবাশিস ধর, হাওড়া দক্ষিণে শ্যামল হাতি, পাঁচলা রঞ্জনকুমার পাল এবং চণ্ডীপুরে পীযূষকান্তি দাস।

Read more!
Advertisement
Advertisement