Advertisement

মাছ থেকে চাকরি, ১০ পয়েন্টে হলদিয়ায় মোদীর ভাষণ

সভা মঞ্চ থেকে রাজ্যের তৃণমূল সরকারকে একাধিক ইস্যুতে নিশানা করেন নমো। পাশাপাশি, মাছ ইস্যুতে বিজেপি কোন রাজ্যে কী কাজ করেছে, তারও খতিয়ান দেন প্রধানমন্ত্রী। বার ১০ পয়েন্টে দেখে নেওয়া যাক, সভা থেকে কী কী বললেন নরেন্দ্র মোদী?

১০ পয়েন্টে জানুন কী কী বললেন মোদী?১০ পয়েন্টে জানুন কী কী বললেন মোদী?
Aajtak Bangla
  • হলদিয়া,
  • 09 Apr 2026,
  • अपडेटेड 1:17 PM IST
  • তৃণমূল সরকারকে একাধিক ইস্যুতে নিশানা করেন নমো।
  • নরেন্দ্র মোদীর প্রথম সভা ছিল পশ্চিম মেদিনীপুরের হলদিয়াতে।
  • ১০ পয়েন্টে দেখে নেওয়া যাক, সভা থেকে কী কী বললেন নরেন্দ্র মোদী?

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে ফের রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর প্রথম সভা ছিল পশ্চিম মেদিনীপুরের হলদিয়াতে। সভা মঞ্চ থেকে রাজ্যের তৃণমূল সরকারকে একাধিক ইস্যুতে নিশানা করেন নমো। পাশাপাশি, মাছ ইস্যুতে বিজেপি কোন রাজ্যে কী কাজ করেছে, তারও খতিয়ান দেন প্রধানমন্ত্রী। এদিন রাজ্যবাসীকে সভামঞ্চ থেকে ৬ গ্যারান্টি দিলেন নরেন্দ্র মোদী। এবার ১০ পয়েন্টে দেখে নেওয়া যাক, সভা থেকে কী কী বললেন নরেন্দ্র মোদী?

১) নন্দীগ্রামে যা হয়েছে, ভবানীপুরেও তাই হবে

এদিন সভামঞ্চ থেকে PM মোদী বলেন, ৫ বছর আগে নন্দীগ্রাম পথ দেখিয়েছিল। যে ঘটনা সে বার নন্দীগ্রামে ঘটেছিল, এবার তা ভবানীপুরেও হবে। গোটা বাংলায় তা হবে। কারণ বাংলার এই ভোট সামান্য ভোট নয়। 

২) কাটমানি ইস্যুতে সরব মোদী

রাজ্যে তৃণমূলের সিন্ডিকেটের গুণ্ডারাজ চলছে। মোদী বলেন, এখানে কাটমানি ছাড়া কিছুই চলে না। ফ্যাক্টরিও কাটমানি ছাড়া চলতে পারে না। তাই তিনি বিজেপি সরকার আনার পক্ষে সওয়াল করলেন।

৩)  হলদিয়া রোজগার মেলার আশ্বাস দিলেন মোদী

প্রধানমন্ত্রী দাবি করেন, একসময় হলদিয়ায় প্রচুর সংখ্যক মানুষ বাইরে থেকে কাজ করতে আসত। কিন্তু আজ এই জেলা থেকে মানুষকে ওড়িশায় কাজ করতে যেতে হচ্ছে। তিনি বলেন, 'দেশ এগোচ্ছে কিন্তু নির্মম সরকার বাংলাকে পিছিয়ে দিয়েছে। হলদিয়ার কারখানায় তালা ঝুলছে।' বিজেপি এলে রোজগার মেলা হবে বলেও আশ্বাস দেন মোদী। তিনি বলেন, এখানে বিজেপি সরকার এলেনিয়মিত রোজগার মেলা হবে। সময়ে সময়ে হবে চাকরির পরীক্ষা হবে।

৪) মাছ নিয়ে মুখ খুললেন মোদী

এই মুহূর্তে রাজ্যে মাছ নিয়ে চলছে রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বাংলায় মাছের এত চাহিদা, কিন্তু এ রাজ্য মৎস্য উৎপাদনে স্বনির্ভর নয়। চাহিদা মেটাতে অন্য রাজ্য থেকে আমদানি করতে হয়। গত ১৫ বছরে মৎস্য উৎপাদনে তৃণমূল সরকার উদ্যোগই নেয়নি। কিন্তু যেখানে যেখানে বিজেপি সরকার রয়েছে, সেখানে মাছের উৎপাদন অনেক বেড়ে গিয়েছে।

Advertisement

৫) মেয়েরা সুরক্ষিত নয়

রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় বলে TMC-কে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। দোষীদের শাস্তি দিতে পারছে না তৃণমূল। এই আমলে কন্যারা সুরক্ষিত নয়। ডাক্তার, উকিল হওয়ার পরও নারীরা সুরক্ষিত নয়। স্কুলেও বাচ্চারা সুরক্ষিত নয়। কারণ তৃণমূল সরকার গুণ্ডাদের প্রোটেকশন দেয় বলে দাবি করেন মোদী।

৬) PM শব্দ পছন্দ নয় TMC-র

PM শব্দটাই তৃণমূলের পছন্দ নয় বলে দাবি করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, "আমার উপর তৃণমূলের রাগ থাকতে পারে, কিন্তু PM তো সাংবিধানিক পদ। এই শব্দকে ঘৃণা করা মানে তো, সংবিধানকে অপমান করা।" মোদীর দাবি, যে যে স্কিমে PM শব্দ আছে, সেই স্কিম হয় রাজ্য সরকার বদলে দিয়েছে। নয়তো নাম বদলে দিয়েছে।

৭) ছয় গ্যারান্টি দিলেন মোদী

হলদিয়ার সভা থেকে ছয় গ্যারেন্টি দিলেন মোদী। প্রথমত, ভয়ের জায়গায় ভরসা দেওয়া হবে। দ্বিতীয়ত, বিজেপি সরকারের মধ্যে সরকারি সিস্টেম জনতাকে জবাব দেবে। তৃতীয়ত, প্রতিটি দুর্নীতির, রেপ কেসের ফাইল খুলবে। চতুর্থত, তৃণমূলের রাজের সময় যেই সকল দুর্নীতি হয়েছে, তাঁর জায়গা হবে জেলে। মন্ত্রী হোক বা যেই হোক, আইন সবার হিসেব করবে। তৃণমূলের কোনও গুণ্ডাকে ছাড়া হবে না না। পয়সা খেতে দেওয়া হবে না। পঞ্চমত, যাঁরা শরণার্থী তাঁদের সব অধিকার মিলবে। অন্যদিকে অনুপ্রবেশকারীদের বের করা হবে। ষষ্ঠ গ্যারান্টি, বাংলার বিজেপি ক্ষমতায় এলে সপ্তম পে কমিশন লাগু হবে। এটাও হল গ্যারান্টি। 

৮) ঘুসপেটিয়া-দের তাড়িয়ে দেওয়া হবে

নরেন্দ্র মোদী বলেন, কোনও ভাবেই রাজ্যে ঘুসপেটিয়াদের স্থান দেওয়া হবে না। যারা অবৈধ ভাবে এদেশে এসেছেন, তাদের দেশের বাইরে বের করে দেওয়া হবে বলে দাবি নরেন্দ্র মোদীর।

৯) হলদিয়া বন্দরের উন্নতি করা হবে

এদিন সভা থেকে হলদিয়া বন্দরের উন্নতি সাধন করার আশ্বাস দেন PM। তিনি বলেন, একসময় তাম্রলিপ্ত বন্দর সারা দেশের মধ্যে জনপ্রিয় ছিল। কিন্তু এখন সেই অবস্থা আর নেই। কয়েক দশকে পরিস্থিতির অবনতি হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে হলদিয়া বন্দরের উন্নতি করা হবে বলে আশ্বাস দেন নরেন্দ্র মোদী।

১০) পিছিয়ে পড়েছে বাংলা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'দেশের অনেক রাজ্য আজ এগিয়ে গিয়েছে। কিন্তু TMC-এর নির্মম সরকারকে বাংলাকে পিছনে ফেলছে। এক সময় এই বাংলা ছিল ভারতের প্রগতির সূচক ছিল। এই বাংলা একসময় ম্যানুফাকচারিংয়ের উপরের দিকে ছিল। সেই বাংলাকে তৃণমূল সরকার অনেকটাই নীচে নামিয়ে এনেছে।'


 

Read more!
Advertisement
Advertisement