Advertisement

Suvendu Adhikari: বুথ পিছু লিডের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দুও, বলছেন, 'হলদিয়ায় এবার ৩-০ করব'

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানিয়ে শুভেন্দু বলেন বলেন, 'আগামী ৪ মে-ই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হবে।' একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে দাবি করেন, 'নন্দীগ্রামের মতো ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হবেন।'

শুভেন্দু অধিকারী।-ফাইল ছবিশুভেন্দু অধিকারী।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Mar 2026,
  • अपडेटेड 1:29 PM IST
  • শুভেন্দু অধিকারী দাবি করেছেন, 'পশ্চিমবঙ্গকে কখনওই বাংলাদেশে পরিণত হতে দেওয়া যাবে না।
  • বাংলাকে কোনওভাবেই জামাতিদের হাতে তুলে দেওয়া হবে না। মানুষ এখন জেগে উঠেছে, বাংলাকে বাঁচাতেই হবে।'

সোমবার শুভেন্দু অধিকারী দাবি করেছেন, 'পশ্চিমবঙ্গকে কখনওই বাংলাদেশে পরিণত হতে দেওয়া যাবে না। বাংলাকে কোনওভাবেই জামাতিদের হাতে তুলে দেওয়া হবে না। মানুষ এখন জেগে উঠেছে, বাংলাকে বাঁচাতেই হবে।'

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানিয়ে শুভেন্দু বলেন বলেন, 'আগামী ৪ মে-ই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হবে।' একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে দাবি করেন, 'নন্দীগ্রামের মতো ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হবেন।'

এদিন হলদিয়ায় মনোনয়নপত্র জমা দেবার আগে, সভা থেকে তৃণমূলকে হারানোর ডাক দিয়েছেন তিনি। তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'লড়াইয়ের ময়দানে দেখা হবে। হলদিয়া সাবডিভিশনে গতবার ২-১ ফল হয়েছিল। আজ আমরা সবাইকে কথা দিচ্ছি এবার ৩-০ করব। সব বুথে ৫০০ ভোটের লিড থাকবে।'

এই সভা থেকেই কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, 'বাংলাকে জামাতের হাত থেকে রক্ষা করতে হলে শুভেন্দু অধিকারীর হাত আরও শক্ত করতে হবে। এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কোনও ইস্যুই নেই।' তাঁর অভিযোগ, তৃণমূল সরকারের বলার মতো কোনও উন্নয়নমূলক কাজ নেই বলেই তারা এখন খাবার নিয়েও রাজনীতি করছে।

ধর্মেন্দ্র প্রধান আরও বলেন, 'মুখ্যমন্ত্রী দাবি করছেন বিজেপি ক্ষমতায় এলে মানুষকে মাছ-ডিম খাওয়া বন্ধ করতে হবে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি জানান, রবিবার নন্দীগ্রামে গিয়ে তিনি নিজেই মাছ খেয়েছেন এবং তিনি মাছ ও ডিম, দুটিই খান। তাঁর কথায়, 'মানুষের জন্য কোনও কাজ না করেই এখন ভয় পেয়ে বিজেপি সম্পর্কে মিথ্যা প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।'

 

Read more!
Advertisement
Advertisement