Advertisement

ফোন ট্র্যাক করছেন জাভেদ শামিম-বিনীত গোয়েলরা, CEO-র কাছে গুরুতর অভিযোগ শুভেন্দুদের

বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল শুরু হয়েছে রাজ্যে। এই আবহেও মারাত্মক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সিইও-র দফতরে যান শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এরপর শমীক ভট্টাচার্যকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু অভিযোগ করেন, তাঁদের ফোন লোকেশন ট্র্যাক করা হচ্ছে।

 CEO কাছে গুরুতর অভিযোগ শুভেন্দুদের CEO কাছে গুরুতর অভিযোগ শুভেন্দুদের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Mar 2026,
  • अपडेटेड 5:19 PM IST

বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল শুরু হয়েছে রাজ্যে। এই আবহেও মারাত্মক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সিইও-র দফতরে যান শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি  শমীক ভট্টাচার্য। এরপর শমীক ভট্টাচার্যকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু  অভিযোগ করেন, তাঁদের ফোন লোকেশন ট্র্যাক করা হচ্ছে। সোজাসুজি এসটিএফ-এর জাভেদ শামিম, আইবি-র বিনীত গোয়েলকে নিশানা করেন শুভেন্দু। এব্যাপারে তাঁদের কাছে প্রমাণও রয়েছে বলে দাবি করেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। 

শুভেন্দু সংবাদ মাধ্যমের সামনে বলেন,  কমিশনের তরফ থেকে অর্ডার দেওয়া হচ্ছে, কিছুক্ষেত্রে তা কার্যকর করা হচ্ছে না। এই বিষয়টি তিনি কমিশনের সামনে তুলে ধরেছেন তিনি। বিদায়ী বিরোধী দলনেতার অভিযোগ,'ডিরেক্টর অফ সিকিউরিটি মনোজ ভর্মা কীভাবে সব রাস্তা বন্ধ করে দিচ্ছেন, সাধারণ মানুষকে কষ্ট দিয়ে মুখ্যমন্ত্রী ও তাঁর দলের নেতাদের এখনও আগের মতন সুবিধা করে দিচ্ছেন।' পাশাপাশি,  জঙ্গিপুরের এসপি মেহেদি হাসান, পশ্চিম মেদিনীপুরের এসপি পলাশ ঢালিও কমিশনের কাজে হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ করেন তিনি। সাংবাদিক বৈঠকে  একেবারে পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের নামও নেন শুভেন্দু। ভবানীপুরনন্দীগ্রামের প্রার্থী বলেন, 'STFএর জাভেদ শামিম, IB-র বিনীত গোয়েল, শমীক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মণ্ডল স্তরের বিজেপি নেতাদের ফোন-লোকেশন ট্র্যাক করছে, আমাদের কাছেও পাল্টা তথ্য প্রমাণ রয়েছে।' শুভেন্দুর দাবি,  CID, STF, IB, ডিরেক্টর অফ সিকিউরিটিতে নির্বাচন কমিশনকে হস্তক্ষেপ করতে হবে।

শুভেন্দুর  আরও দাবি, নির্বাচন কমিশন থেকে যে নির্দেশ দেওয়া হচ্ছে, তার সব ক্ষেত্রে যথাযথ প্রয়োগ হচ্ছে না। প্রশাসনের একাংশ সেই নির্দেশ অমান্য করছে। এদিন বাংলার বিধানসভা ভোটের  প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্য নিয়েও তীব্র আপত্তি তুলেছে গেরুয়া শিবির। শুভেন্দুদের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ভোটারদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করছে। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করে এই বিষয়ে অভিযোগ জানিয়েছে বিজেপির প্রতিনিধি দল। মঙ্গলবার রাজ্যের সিইও দফতরে এসে সেই প্রসঙ্গেই নালিশ করে যান শুভেন্দুরা। সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, 'বিজেপির কর্মী-সমর্থকদের সরাসরি খুনের হুমকি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেয়ারটেকার হলেও এখনও তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর হাতে পুলিশ দফতর রয়েছে। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।' বিজেপির অভিযোগ,  কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলাদের উস্কানি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চান বাংলায় অশান্তি শুরু হোক। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement