Advertisement

Arjun Kapoor: ব্রেকআপের পর কীভাবে সামলাবেন নিজেকে? বিশেষ টিপস দিলেন অর্জুন

India Today e-Mind Rocks-এ অতিথি হয়ে এসেছিলেন অর্জুন কাপুর (Arjun Kapoor)। বডি শেমিং (Body Shaming) থেকে বডি ফিটনেস (Body Fitness) সব কিছুই উঠে এল আলোচনায়। এমনকী অর্জুন শেয়ার করলেন ব্রেকআপ পরবর্তী সময়, তিনি নিজেকে কীভাবে সামলেছিলেন।

বলিউড অভিনেতা অর্জুন কাপুরবলিউড অভিনেতা অর্জুন কাপুর
Aajtak Bangla
  • মুম্বই,
  • 20 Aug 2021,
  • अपडेटेड 4:32 PM IST
  • বলিউডে এক দশক পার করেছেন অর্জুন কাপুর।
  • India Today e-Mind Rocks-এ অতিথি হয়ে এসেছিলেন অভিনেতা।
  • তিনি জানালেন চলচ্চিত্র জগৎ সম্পর্কিত নানা অজানা কথা।

 India Today e-Mind Rocks 2021: জনপ্রিয় অভিনেতা অর্জুন কাপুর (Arjun Kapoor) এক দশক পার করেছেন বলিউডে। শুক্রবার India Today e-Mind Rocks-এ অতিথি হয়ে এসেছিলেন অভিনেতা। বডি শেমিং (Body Shaming) থেকে বডি ফিটনেস (Body Fitness) সব কিছুই উঠে এল আলোচনায়। এমনকী অর্জুন শেয়ার করলেন ব্রেকআপ পরবর্তী সময়, তিনি নিজেকে কীভাবে সামলেছিলেন। তিনি জানালেন চলচ্চিত্র জগৎ সম্পর্কিত নানা অজানা কথাও। 

 অনুষ্ঠানের র‍্যাপিড ফায়ার রাউন্ডে বেশ কিছু মজার প্রশ্ন করা হয় অর্জুন কাপুরকে। ব্রেকআপ থেকে কীভাবে নিজেকে সামলেছিলেন অভিনেতা? এই প্রশ্নের উত্তরে তিনি জানালেন, "এটার কোনও সিক্রেট হয় না। আমার মনে হয়, এই ঘটনা কাটিয়ে উঠতে হয় সকলকে। সেই সঙ্গে নিজেকে কোনও কাজে ব্যস্ত রাখা খুব প্রয়োজন। এটাই সবচেয়ে বড় থেরাপির মতো কাজ করে। না লুকিয়ে উল্টে নিজেকে ভাল রাখা উচিত এই সময়।"

অর্জুন মনে করেন, ভালোবাসার মানুষের সঙ্গে বিচ্ছেদ হলে, মন খারাপ হবেই। এই পরিস্থিতি কাটিয়ে ওঠার কোনও নির্দিষ্ট ফর্মুলা নেই। দুঃখের গান শুনে, বিষয়টি অনুভব করেও পরেরদিন একটা আইসক্রিম খেয়ে কিংবা নিজেকে খুশি করে কাজ ফেরা জরুরি। 

এক সময়ে অর্জুন কাপুরকে বডি শেমিংয়ের স্বীকার হতে হয়েছিল। তিনি বললেন, "অনেকেই মনে করেন ফিট থাকা মানে রোগা হওয়া। তাঁরা মনে করেন, ভারতীয়দের ত্বকের রং ও আকারে সমস্যা আছে। আমার শরীর অনেকটা চওড়া। আমি এটা ইতিবাচক দি হিসাবেই ধরি। সকলের বোঝা উচিত, ফিট থাকার আসল মানে কি..."       

প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora) এবং অর্জুন কাপুর ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় কপল। দুজনেই দীর্ঘদিন একে অপরকে ডেট করছেন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ডিনার ডেট, দুজনকে প্রায়শই একসঙ্গে দেখা যায়। এছাড়া তাঁদের 'সিক্রেট ভ্যাকেশনের' ছবিও বিভিন্ন সময়ে সামনে এসেছে। নিজেদের সম্পর্ক নিয়েও কখনও লুকোছাপা করেননি তাঁরা। বিয়ের সম্পর্কে একটি সাক্ষাৎকারে অর্জুন কাপুর বলেছিলেন যে, তাঁরা বিয়ের কথা কারও থেকে লুকাবেন না। বিয়ে করলে সকলের সামনেই তা ঘোষণা করবেন। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement