Advertisement

মনোরঞ্জন

Kangna Ranaut: সাদা জামদানিতে কঙ্গনা, বঙ্গে ভোট প্রচারে এসে নজর কাড়লেন 'কুইন'

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Apr 2026,
  • Updated 6:58 PM IST
  • 1/12

এপ্রিলের অসহ্য গরমের মধ্যে ভোট প্রচারে এসেছেন বলিউড নায়িকা তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। 

  • 2/12

বিজেপি সাংসদ কঙ্গনা সম্প্রতি বাংলার নির্বাচনী প্রচারে এসে বাঙালিয়ানাকে হাতিয়ার করলেন। 
 

  • 3/12

সাদা জামদানি শাড়িতে কঙ্গনার সাজ কারোর নজর এড়ালো না। 
 

  • 4/12

কঙ্গনার সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রচারের একাধিক ছবি পোস্ট হয়েছে। যেখানে কঙ্গনার লুকস বেশ চর্চিত। 
 

  • 5/12

সাদা জামদানি, কপালে ছোট্ট টিপ, খানিক এলোমেলো কোঁকড়ানো চুলে হাত খোঁপা, আর ঝুমকোতে অভিনেত্রীর লুকে বাঙালিয়ানার ছোঁয়া যা নির্বাচনের প্রাক্কালে বাঙালি মনকে বিশেষ প্রভাবিত করেছে বললে অত্যুক্তি হবে না।

  • 6/12

‘বাংলার নির্বাচন ২০২৬’ ক্যাপশনে ছবিগুলো পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল। সকলের নজর কেড়েছে কঙ্গনার ধপধবে সাদা জামদানি শাড়ি। 

  • 7/12

সেই ছবিতেই দেখা যায়, কখনও জনসভায় বক্তৃতা দিচ্ছেন, আবার কখনও ব্যক্তিগত বিমানের সামনে দাঁড়িয়ে—সব জায়গাতেই তাঁর পরনে ঐতিহ্যবাহী জামদানি।
 

  • 8/12

সাদা শাড়ির সঙ্গে কঙ্গনা পরেছিলেন বহুরঙা সিল্কের ব্লাউজ, যাতে ছিল ব্রোকেড কাজ ও ফুলেল এমব্রয়ডারি।
 

  • 9/12

শাড়ির আঁচলটি কাঁধে সুন্দর করে গুঁজে একেবারে বাঙালি ঢঙেই পরেছিলেন তিনি।  
 

  • 10/12

রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে এই লুক নিঃসন্দেহে আলাদা করে নজর কেড়েছে। একদিকে যেমন স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান, অন্যদিকে আধুনিকতার ছোঁয়া- দুটিরই মেলবন্ধন ঘটেছে তাঁর এই উপস্থিতিতে।

  • 11/12

জানা যাচ্ছে, দক্ষিণ কলকাতার ‘ইয়ার্ন স্টোরি’ নামক ব্র্যান্ডের জামদানিতে নিজেকে সাজিয়েছিলেন বলিউডের এই গ্ল্যামারস ডিভা।
 

  • 12/12

মেকআপেও ছিল একেবারে হালকা ছোঁয়া। প্রায় নো মেকআপ লুকই বলা যায়। ছবি সৌজন্যে: ফেসবুক

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement