Advertisement

দেশ

Sonam Wangchuk: সোনমকে অনশন ভাঙার অনুরোধ বিশিষ্টদের, টানা ১৮ দিন পেটে কিছু পড়েনি, কী পরিস্থিতি?

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 15 Jul 2026,
  • Updated 9:56 AM IST
  • 1/11

আজ ১৮তম দিনে পড়ল পরিবেশকর্মী ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের আমরণ অনশন আন্দোলন। শারীরিক অবস্থা ব্যাপক ভাবে খারাপ হচ্ছে সোনমের। NEET পরীক্ষায় দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তরমন্তরে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি (CJP)।  
 

  • 2/11

গত ২০ জুন থেকে যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে CJP। প্রথম থেকেই তাদের এই আন্দোলনে পাশে থাকার বার্তা দেন সোনম। পরে ঘোষণা করেন, কেন্দ্রীয় সরকার যদি ২৭ জুনের মধ্যে কোনও জবাব না দেয় তবে অনশনে বসবেন তিনি। কেন্দ্রের কাছে প্রত্যাশিত কোনও উত্তর না মেলায় ২৮ জুন থেকে অনশন শুরু করেন লাদাখের পরিবেশকর্মী ও সমাজকর্মী।
 

  • 3/11

ইতিমধ্যেই সোনমকে অনশন ভাঙার অনুরোধ করছেন দেশের বিশিষ্ট ব্যক্তিত্ব থেকে বিরোধী দলের নেতানেত্রীরা। সাহিত্যিক অরুন্ধতী রায়, অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠক শাহ, অর্থনীতিবদ জয়তী ঘোষও অনুরোধ করলেন, আমরণ অনশন প্রতিবাদ প্রত্যাহার করার জন্য। একই সঙ্গে তাঁরা এই আন্দোলনকে পূর্ণ সমর্থনও জানিয়েছেন। 
 

  • 4/11

প্রতিবাদীদের উদ্দেশ্যে দেওয়া একটি বিবৃতিতে তাঁরা বললেন, 'আমাদের আন্তরিক অনুরোধ, সামনে যে দীর্ঘ ও আরও কঠিন লড়াই অপেক্ষা করছে, তার স্বার্থে অনুগ্রহ করে অবিলম্বে এই অনশন প্রত্যাহারের কথা বিবেচনা করুন। এই লড়াই কোনও স্বল্প দূরত্বের দৌড় নয়, এটি এক দীর্ঘ ম্যারাথন। আগামী দিনগুলিতে এই আন্দোলনের জন্য আপনার সুস্থতা, শক্তি ও নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। আমাদের আশঙ্কা, আপনার দাবিগুলির প্রতি তাঁদের উদাসীনতা ও নীরবতা আপনাদের অনেকেরই ইতিমধ্যেই দুর্বল হয়ে পড়া শারীরিক অবস্থাকে আরও সঙ্কটজনক করে তুলতে পারে।'
 

  • 5/11

অভিনেতা নাসিরুদ্দিন শাহ, অভিনেত্রী রত্না পাঠক শাহ এবং অর্থনীতিবিদ জয়তী ঘোষের পাশাপাশি এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন শিক্ষাবিদ অনুরাধা চেনয়, নিবেদিতা মেনন, তনিকা সরকার ও আদিত্য নিগম, চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় কাক, সমাজকর্মী ললিতা রামদাস, কবিতা শ্রীবাস্তব, নারীবাদী চিন্তাবিদ মধু ভূষণ এবং সাংস্কৃতিক কর্মী অরুন্ধতী ঘোষ।

  • 6/11

আজ ২৬তম দিনে পড়ল ককরোচ জনতা পার্টির প্রতিবাদ ধর্না। এখনও পর্যন্ত জানা গিয়েছে, দীর্ঘ অনশনে ৮.২ কেজি ওজন কমে গিয়েছে সোনম ওয়াংচুকের। ব্লাড প্রেসার লেভেল ১০৭/৭০ ও রক্তে গ্লুকোজের পরিমাণ ৬৭ mg/dL। এই রিপোর্ট অত্যন্ত উদ্বেগের। যে কোনও মুহূর্তে হার্ট ফেল হওয়ার আশঙ্কা রয়েছে।
 

  • 7/11

AISA কর্মী দীপকও সোনমের সঙ্গে ২৮ জুন থেকে আমরণ অনশন চালাচ্ছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায়  RML হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 

  • 8/11

সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ককরোচ জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা অভিজিত্‍ দীপকে জানিয়েছেন, সোনমকে ভেঙে না পড়ার পরামর্শ দিয়েছেন মমতা। 
 

  • 9/11

একইসঙ্গে পড়ুয়াদের ন্যায়বিচারের দাবিতে সিজেপি যে আন্দোলন করছে, তা সমর্থন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'আমাদের আন্দোলনের প্রতি মমতাদির সংহতি এবং সমর্থনের জন্য আমি তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই।'

  • 10/11

শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়ালও সিজেপি-র আন্দোলন ও সোনম ওয়াংচুকের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। 
 

  • 11/11

প্রবীণ বলিউড অভিনেত্রী জিনাত আমন ইনস্টাগ্রামে লেখেন, 'একটি সংবাদ প্রতিবেদনে পড়েছি, সোনম ওয়াংচুকের শরীরের পেশির ভর দ্রুত কমে যাচ্ছে এবং তিনি তীব্র শারীরিক যন্ত্রণার মধ্যে রয়েছেন। অনশন প্রত্যাহারের অনুরোধ জানানো হলে তিনি বলেন, আমাকে অনশন ভাঙতে বলবেন না। বরং সরকারকে জিজ্ঞাসা করুন, তারা কেন আলোচনায় বসতেও রাজি নয়?'

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement