Advertisement

নির্বাচন

Election Phase 2: ভোটের দিনে বাংলার সেরা ছবি, Photo Gallery তে দেখুন গণতন্ত্রের নানা রং

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Apr 2026,
  • Updated 12:40 PM IST
  • 1/15

সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.৯৭ শতাংশ। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটে শুরু থেকেই ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে বিভিন্ন বুথে। শান্তিপূর্ণ পরিবেশেই ভোট চলছে বলে প্রশাসনের দাবি। ছবি: পিটিআই

  • 2/15

সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে। সেখানে সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার ৪৪.৫০ শতাংশ। জেলার একাধিক বুথে উৎসাহ চোখে পড়ার মতো। ছবি: পিটিআই

  • 3/15

হুগলিতে ভোট পড়েছে ৪৩.১২ শতাংশ। সকাল থেকেই বুথে বুথে ভিড় ছিল নজরকাড়া। ভোটারদের মধ্যে উৎসাহ বেশ তুঙ্গে। ছবি: পিটিআই

  • 4/15

নদিয়ায় ভোটদানের হার দাঁড়িয়েছে ৪০.৩৪ শতাংশ। গ্রামাঞ্চল থেকে শহর; সর্বত্রই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নিরাপত্তাও ছিল কড়া। ছবি: পিটিআই

  • 5/15

উত্তর ২৪ পরগনায় সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৮.৪৩ শতাংশ। বেশ কিছু জায়গায় লম্বা লাইন দেখা গেছে। তবে কোথাও বড় গোলমালের খবর নেই। ছবি: পিটিআই

  • 6/15

হাওড়ায় ভোটদানের হার ৩৯.৪৫ শতাংশ। শহর ও শিল্পাঞ্চলে ভোটারদের সক্রিয়তা চোখে পড়েছে। প্রশাসন নজরদারি জোরদার রেখেছে। ছবি: পিটিআই

  • 7/15

কলকাতা উত্তরে ভোট পড়েছে ৩৮.৩৯ শতাংশ। শহরের একাধিক বুথে সকাল থেকেই ভিড় ছিল। ভোটারদের উপস্থিতি নিয়ে সন্তুষ্ট কমিশন। ছবি: পিটিআই

  • 8/15

দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়েছে ৩৭.৯২ শতাংশ। কিছু জায়গায় টুকরো টুকরো উত্তেজনার খবর এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল। ছবি: পিটিআই

  • 9/15

কলকাতা দক্ষিণে ভোটদানের হার ৩৬.৭৮ শতাংশ। শহরের ভোটারদের মধ্যে মাঝারি সাড়া মিলেছে। দুপুরের দিকে আরও বাড়বে বলে আশা। ছবি: পিটিআই

  • 10/15

ভবানীপুরের চক্রবেড়িয়া এলাকায় সকালেই উত্তেজনা ছড়ায়। সেখানে প্রথমে বসে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পরে পৌঁছে যান শুভেন্দু অধিকারী। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ছবি: পিটিআই

  • 11/15

এদিন মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু। তাঁর দাবি, 'মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডা বাহিনী নিয়ে ঘুরছেন এবং হিন্দুদের হুমকি দিচ্ছেন।' এই মন্তব্যে রাজনৈতিক চাপানউতোর বাড়ে। ছবি: পিটিআই

  • 12/15

ফলতায় ইভিএমে ত্রুটি ও কারচুপির অভিযোগ ওঠে। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার দাবি, তাঁর প্রতীকের বোতাম কাজ করছিল না। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে কোনও অফিসিয়াল কনফার্মেশন মেলেনি। ছবি: পিটিআই

  • 13/15

সকাল থেকেই একাধিক বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে এভাবে সকালে বেরিয়ে এলাকা পরিদর্শনকে অনেকেই বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। ছবি: পিটিআই

  • 14/15

একই এলাকায় মুখোমুখি লড়াই মমতা-শুভেন্দুর।  কেউই এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নন। ফলাফল কী হবে? তা আগামী ৪ মে-ই জানা যাবে। ছবি: পিটিআই

  • 15/15

সকালেই মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশনকে কটাক্ষ করে তিনি বলেন, 'বাংলার বিরুদ্ধে যুদ্ধের মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

Advertisement
Advertisement