Advertisement

কোচবিহারে ৯৬%-এরও বেশি, গোটা রাজ্যে প্রথম দফায় কত শতাংশ ভোট পড়ল? নতুন তথ্য জানাল নির্বাচন কমিশন

প্রথম দফার বিধানসভা নির্বাচনে এ রাজ্যে রেকর্ড ৯৩.১৯ শতাংশ ভোট পড়েছে বলে জানাল নির্বাচন কমিশন। শনিবার রাতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। কমিশনের দাবি, রাজ্যের ইতিহাসে এটাই সর্বোচ্চ ভোটদানের হার।

গোটা রাজ্যে প্রথম দফায় কত শতাংশ ভোট পড়ল?গোটা রাজ্যে প্রথম দফায় কত শতাংশ ভোট পড়ল?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Apr 2026,
  • अपडेटेड 8:40 AM IST
  • প্রথম দফার বিধানসভা নির্বাচনে এ রাজ্যে রেকর্ড ৯৩.১৯ শতাংশ।
  • রাজ্যের ইতিহাসে এটাই সর্বোচ্চ ভোটদানের হার।
  • কোন জেলায় কত শতাংশ ভোট পড়ল?

প্রথম দফার বিধানসভা নির্বাচনে এ রাজ্যে রেকর্ড ৯৩.১৯ শতাংশ ভোট পড়েছে বলে জানাল নির্বাচন কমিশন। শনিবার রাতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। কমিশনের দাবি, রাজ্যের ইতিহাসে এটাই সর্বোচ্চ ভোটদানের হার। ২৩ এপ্রিল প্রথম দফায় মোট ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। মোট ৩.৬১ কোটি ভোটারের মধ্যে ৩.৩৬ কোটি ভোটারই ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ১.৬৫ কোটি মহিলা এবং ১.৭১ কোটি পুরুষ ভোটার রয়েছেন।

জেলাভিত্তিক ভোটদানের হার দেখুন

জেলা ভিত্তিক ভোটদানের নিরিখে শীর্ষে রয়েছে কোচবিহার, সেখানে ভোট পড়েছে ৯৬.২ শতাংশ। এরপর রয়েছে দক্ষিণ দিনাজপুরে ৯৫.৪৪ শতাংশ এবং মালদায় ৯৪.৭৯ শতাংশ। জলপাইগুড়িতে ৯৪.৭৬ শতাংশ, বীরভূমে ৯৪.৫১ শতাংশ এবং উত্তর দিনাজপুরে ৯৪.১৬ শতাংশ ভোট পড়েছে।

এছাড়াও, মুর্শিদাবাদে ৯৩.৬৭ শতাংশ, আলিপুরদুয়ারে ৯৩.২ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ৯২.৭৫ শতাংশ, বাঁকুড়ায় ৯২.৫৫ শতাংশ, ঝাড়গ্রামে ৯২.২৬ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৯২.১৯ শতাংশ এবং পুরুলিয়ায় ৯১.৫৯ শতাংশ ভোট পড়েছে। পশ্চিম বর্ধমানে ভোটের হার ৯০.৩২ শতাংশ। দার্জিলিংয়ে ভোট পড়েছে ৮৮.৯৮ শতাংশ, আর সর্বনিম্ন কালিম্পংয়ে ৮৩.০৪ শতাংশ।

২০১১ সালে ছিল রেকর্ড ভোট

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এর আগে সর্বোচ্চ ভোটদানের হার ছিল ২০১১ সালের বিধানসভা নির্বাচনে ৮৪.৭২ শতাংশ। সেই বছর বামেদের ৩৪ বছরের শাসনকালের অবসান ঘটে।  এবার সেই রেকর্ড ভেঙে নতুন নজির গড়ল বাংলা।

অন্যদিকে, রাজ্যে দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। ওই দিন সাত জেলার ১৪২টি আসনে মতদান করবেন ভোটাররা। এরপর ৪ মে ফলপ্রকাশ করা হবে, সেদিনই বোঝা যাবে কার দখলে থাকছে বাংলা।

Read more!
Advertisement
Advertisement