Advertisement

West Bengal Election 2nd Phase: তৃণমূলের দুর্গরক্ষা Vs পদ্ম ফোটানোর চ্যালেঞ্জ, চুম্বকে দ্বিতীয় দফার 142 আসন

রাজ্যের প্রথম দফার ভোট হয়েছিল ১৬টি জেলায়। এর মধ্যে ছিল উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের আসনগুলি। যেখানে গতবার দারুণ ফল করেছিল গেরুয়া শিবির। এদিকে, দ্বিতীয় দফায় ভোট হবে কলকাতার ও সংলগ্ন জেলাগুলির আসনে। তৃণমূল নেত্রীর দুর্ভেদ্য গড় বলেই পরিচিত।

পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোটপশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Apr 2026,
  • अपडेटेड 1:18 AM IST
  • বুধবার দ্বিতীয় দফার নির্বাচন।
  • ১৪২ আসনে ভোটগ্রহণ।

আজ, বুধবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় নির্বাচন। এ দফায় ৭ জেলার মোট ১৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। প্রথম দফা যদি বিজেপির মাঠ হয়, এবার ভোট ঘাসফুলের। কলকাতা ও আশেপাশের জেলাগুলি তৃণমূলের অভেদ্য দুর্গ। রাজনৈতিক মহলের মতে, এ দফায় যারা এগিয়ে যাবে, নবান্নের দখল শেষ পর্যন্ত তাদের হাতেই থাকবে। আরও একটা কথা মনে করিয়ে দেওয়া দরকার, এ দফাতেই সেই মেগা লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম   

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা অন্তিম দফায় ১৪২টি আসনে লড়ছেন ১ হাজার ৪৪৮ জন প্রার্থী। ৭টি জেলায় ৪১,০০১টি বুথে আজ ভাগ্য নির্ধারণ করবেন প্রায় ৩.২২ কোটি ভোটার। এবার কয়েকটি আসনে প্রার্থীদের সংখ্যাও নজরকাড়া। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে সবথেকে বেশি ১৯ জন প্রার্থী। কলকাতা বন্দরে ১৪, বেহালা পশ্চিম ১৪ এবং এন্টালিতে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

৩ পয়েন্টে দ্বিতীয় দফা

ভবানীপুরে মেগা ডুয়েট: ৫ বছর আগে নন্দীগ্রাম দেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর লড়াই। এবার ভবানীপুরে। গতবার নন্দীগ্রাম গিয়েছিলেন মমতা। এবার ভবানীপুরে এসেছেন শুভেন্দু। 

রেকর্ড ভোটদান: গত ২৩ এপ্রিল প্রথম দফায় ৯৩.২ শতাংশ ভোট পড়েছে। যা স্বাধীনতার পর সর্বোচ্চ। দ্বিতীয় দফার জেলাগুলি কি পারবে ৯০ শতাংশ পেরোতে?

কাঁটায় কাঁটায়: ২০২১ সালে ১০টি আসনে জয়ের ব্যবধান ছিল অত্যন্ত সামান্য। মাত্র ৫৩,৭৩৭ ভোট। এর মধ্যে ৬টি তৃণমূল এবং ৪টি বিজেপি জিতেছিল।

২০২১ সালে দ্বিতীয় দফায় মার্জিনের হেরফের।

রাজ্যের প্রথম দফার ভোট হয়েছিল ১৬টি জেলায়। এর মধ্যে ছিল উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের আসনগুলি। যেখানে গতবার দারুণ ফল করেছিল গেরুয়া শিবির।

২০২১ সালের নিরিখে প্রথম দফার ভোট।

এদিকে, দ্বিতীয় দফায় ভোট হবে কলকাতার ও সংলগ্ন জেলাগুলির আসনে। তৃণমূল নেত্রীর দুর্ভেদ্য গড় হিসেবে পরিচিত। তাই এই দফাতেই বিজেপির আসল পরীক্ষা। কেন? সেটা একটা পরিসংখ্যান দিলেই বোধগম্য হবে। 

২০২১ সালের নির্বাচনে দ্বিতীয় আসনগুলির মধ্যে বিজেপি মাত্র ১৮টি আসনে জয় পেয়েছিল। উল্টোদিকে ১২৩টি আসনে জিতে জয়ের হ্যাটট্রিক করেছিল তৃণমূল কংগ্রেস। শুধু কলকাতাই নয়, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে খাতা পর্যন্ত খুলতে পারেনি বিজেপি। এতে স্পষ্ট, এই অঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনভিত্তি ঠিক কতটা মজবুত। গত নির্বাচনে উত্তরবঙ্গ ও জঙ্গলমহলে বিজেপি তৃণমূলকে টেক্কা দিলেও দক্ষিণবঙ্গের লড়াইয়ে কার্যত আত্মসমর্পণ করেছিল। 

Advertisement
২০২১ সালের নিরিখে দ্বিতীয় দফার ভোট

চুম্বকে দ্বিতীয় দফা-  মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দুর্গ রক্ষায় চেষ্টার খামতি রাখেননি। ওদিকে, বিজেপিও বাংলার ক্ষমতা দখলে মরিয়া। ফাইনাল রাউন্ডের হিসেবনিকেশই ঠিক করে দেবে বাংলা তখতে প্রত্যাবর্তন না পরিবর্তন। 

Read more!
Advertisement
Advertisement