Advertisement

News Wrap : এক ক্লিকে আজকের সেরা খবর

প্রতিদিনই খবরের ঘনঘটা। দেশ, রাজ্য, বিনোদন, ইউটিলিটি, ধর্ম থেকে লাইফস্টাইল। আমরা নিয়মিত আপনাদের জানাব দিনের সেরা খবরগুলি। আজকের সেরা খবরগুলি জেনে নিন এক ক্লিকে।

ছবিটি প্রতীকী ছবিটি প্রতীকী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jul 2022,
  • अपडेटेड 9:38 PM IST
  • প্রতিদিনই খবরের ঘনঘটা
  • দেশ, রাজ্য, বিনোদন, ইউটিলিটি, ধর্ম থেকে লাইফস্টাইল
  • আমরা নিয়মিত আপনাদের জানাব দিনের সেরা খবরগুলি

প্রতিদিনই খবরের ঘনঘটা। দেশ, রাজ্য, বিনোদন, ইউটিলিটি, ধর্ম থেকে লাইফস্টাইল। আমরা নিয়মিত আপনাদের জানাব দিনের সেরা খবরগুলি। আজকের সেরা খবরগুলি জেনে নিন এক ক্লিকে। 

মালদায় বাস দুর্ঘটনা! স্কুল থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস। শনিবার দুপুরে ইংরেজবাজার থানার লক্ষ্মীপুরে দুর্ঘটনার জেরে জখম হয়েছে বেশ কয়েক জন পড়ুয়া। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,শনিবার দুপুর দুটো নাগাদ শনিবার মালদহের ইংরেজবাজারের পলিটেকনিক কলেজের সামনের রাস্তা দিয়ে পড়ুয়াদের নিয়ে বাড়ি ফিরছিল স্কুল বাসটি। 

পয়গম্বর বিতর্কে এবার আরও বিপাকে BJP-র প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা। এবার তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল কলকাতা পুলিশ। কলকাতায় নূপুর শর্মার বিরুদ্ধে একাধিক FIR নথিভুক্ত হয়েছে। তার ভিত্তিতেই পুলিশ এই পদক্ষেপ নিয়েছে বলে খবর। পয়গম্বর ইস্যুতে সুপ্রিম কোর্টের তিরস্কারের মুখে পড়েন নূপুর শর্মা। তার একদিন আগে দিল্লি পুলিশও নবি মহম্মদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জন্য নূপুরকে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তার আগেও দিল্লি পুলিশ অভিযুক্তকে 41A ধারার অধীনে তদন্তে যোগ দেওয়ার জন্য একটি নোটিশ পাঠিয়েছিল। ১৮ জুন তিনি পুলিশের কাছে হাজির হয়ে জবানবন্দিও রেকর্ড করান।

শিয়ালদা এবং দমদমের মধ্যে জরুরি কিছু সংস্কারের কাজ হবে। আর তার প্রভাব পড়বে রেল পরিষেবায়। রবিবার বাতিল করা হয়েছে ৩৮টি লোকাল ট্রেন। পূর্ব রেল এ কথা জানিয়েছে। প্রভাব পড়বে বেশ কয়েকটা মেল-এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রেও।

মাঝ আকাশে বিপত্তি। বিমানের কেবিনে দেখা গেল ধোঁয়া। এ নিয়ে যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক দেখা দেয়। তবে বড়সড় কোনও সমস্যা তৈরি হয়নি। শনিবার সকালে দিল্লি থেকে জব্বলপুরগামী স্পাইসজেট বিমানের ঘটনা। ডিজিসিএ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, সেটা উড়ান শুরুর পর দিল্লি বিমানবন্দরে ফিরে আসে। স্পাইসজেটের একজন মুখপাত্র জানিয়েছেন যে ফ্লাইটটি আকাশে ওড়ার পর এই ঘটনা। বিমানটি যখন ৫ হাজার ফুট উচ্চতায় পৌঁছেছিল, তখন পাইলটের কেবিনে ধোঁয়া দেখা গিয়েছিল। এর পর বিমানটিকে আবার দিল্লি বিমানবন্দরে অবতরণ করা হয়।

Advertisement

সিএবি থেকে নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে গেলেন ঋদ্ধিমান সাহা। এই মরশুমে বাংলার হয়ে খেলেননি ঋদ্ধিমান। এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে বাংলার ক্রিকেট মহলে। বিতর্কের মাঝে বাংলা ছাড়ার সিদ্ধান্ত নেন ঋদ্ধি। অভিষেক ডালমিয়ার কাছে NOC চান উইকেট কিপার ব্যাটার। সেই মত শনিবার ইডেনে গিয়ে NOC নিয়ে আসেন ঋদ্ধিমান। সিএবি থেকে বেরিয়ে ঋদ্ধিমান বলেন, ''আপাতত অন্য রাজ্যের হয়ে খেলব। পরে যদি সিএবি ডাকে তবে ফিরতে পারি।''

ঋষভ পন্তের (Rishabh Pant) পর শতরান করলেন রবীন্দ্র জাদেজারও (Ravindra Jadeja)। শনিবার এজবাস্টন ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে প্রথম ইনিংসে ১০৪ রান করে আউট হলেন তিনি। তাঁর শতরানে ভর করেই প্রথম ইনিংসে ৪১৬ রান তুলে ফেলল ভারতীয় দল। গতকাল ৮৩ রানে অপরাজিত ছিলেন ভারতের অলরাউন্ডার। শনিবার একবারে ঠান্ডা মাথায় বাকি ১৭ রান করেই টেস্ট ক্রিকেটে জীবনে তৃতীয় সেঞ্চুরিটি করে ফেলেলন বিশ্বের এক নম্বর টেস্ট অলরাউন্ডার। তাঁর ইনিংস সাজান ছিল ১৩টা চারে। একটাও ছক্কা মারেননি তিনি। যতক্ষণ পন্ত ছিলেন ততক্ষণ ধরে খেলার চেষ্টা করে গিয়েছিলেন জাদেজা। পন্ত আউট হতেই খোলস ছেড়ে বেরিয়ে পড়েন তিনি।

নিত্য নতুন ট্রেন্ডিং গানে (Trending Song) রিলস বানানো হাল আমলের নেটিজেনদের 'টু ডু' তালিকার (To Do List) মধ্যে পড়ে। বর্তমানে 'গুমি গুমি' (Gumi Gumi Song) জ্বরে কাবু নেটপাড়া। বলিউড তো বটেই, এমনকি এই গানে বুঁদ টলি থেকে টেলিপাড়াও। নয়া ট্রেন্ড (New Trend) থেকে বাদ যাননি এই মুহূর্তে বাংলার বহু জনপ্রিয় টেলি তারকারাও। অনেকেই ট্রেন্ডিং এই গানের সঙ্গে জমিয়ে নেচে, শেয়ার করছেন ইন্সটা রিলস (Insta Reels) যা, মুহূর্তে ভাইরাল (Viral) হচ্ছে।

নতুন ধারাবাহিক শুরু হওয়া মানেই প্রশ্ন ওঠে, কোন পুরনো মেগা বন্ধ হবে? আর ঠিক এই প্রশ্নটাই দর্শক মনে ঘুরছিল স্টার জলসার নতুন ধারাবাহিক 'এক্কা দোক্কা' (Ekka Dokka) আসার খবর আসতেই। এবার সব জল্পনার অবসান হয়ে, জানা গেল ধারাবাহিক সম্প্রচারের সময়। জানা যাচ্ছে, আগামী ১৮ জুলাই থেকে রাত ৯ টায় দেখা যাবে 'এক্কা দোক্কা'। এতদিন অবধি সেই সময় সম্প্রচার হত 'আয় তবে সহচরী' (Aay Tobe Sohochori)। তাহলে কি শেষ হয়ে যাচ্ছে?

বিয়ের করার সঙ্গে সঙ্গে আজকের তরুণ-তরুণীরা পরবর্তী প্রজন্মের কথা ভাবতে শুরু করে দেন। পরিবার পরিকল্পনায় অগ্রাধিকার দেন সন্তানের ভবিষ্যৎকে। সন্তান জন্মের সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় সঞ্চয়। সদ্য মা-বাবা হলে বা সন্তান পরিকল্পনা করলে তার ভবিষ্যতের জন্য কাজে লাগাতে পারেন পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিম। প্রতিদিন মাত্র ৬৭ টাকা বিনিয়োগ করুন। আর সন্তানের বয়স যখন ৫ বছরের হবে তখন লাখপতি হয়ে যাবেন মা-বাবা।

Advertisement

বিনিয়োগের ক্ষেত্রে এখন খুব খারাপ পর্যায় চলছে। পুঁজিবাজার রিটার্ন দেওয়ার বদলে টাকা ডুবিয়ে দিচ্ছে। ক্রিপ্টো মার্কেটের অবস্থা কী বলবেন? ব্যাঙ্ক এফডি রেটও মূল্যস্ফীতি হারের নীচে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে মূল্যস্ফীতিকে হারাতে কোথায় বিনিয়োগ করবেন? রিয়েল এস্টেট খাতকে বিনিয়োগের নিরাপত্তার দিক থেকে ভাল বলে মনে করা হয়। কিন্তু এখানে সমস্যা হল যে প্রত্যেকের কাছে বিশাল পরিমাণ টাকা নেই। আজ আমরা এই সমস্ত সমস্যার সমাধান জানানোক চেষ্টা করছি। আপনি জেনে অবাক হবেন যে আপনি ৫০০-১০০০ টাকা দিয়েও রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারেন। এবং সর্বোপরি, আপনি ব্যাঙ্কের FD হারের চেয়ে বেশি রিটার্ন পেতে পারেন।
 

Read more!
Advertisement
Advertisement