Advertisement

টেক

Bank Account Hacked: এই ৫ ভুলেই হ্যাক হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট, না জানলেই গেল

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Feb 2026,
  • Updated 6:53 PM IST
  • 1/8

এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট মুহূর্তে হ্যাক হয়ে যায়। তারপর জালিয়াতি শিকার হয়ে ফাঁকা হয়ে যায় জমানো পুঁজি। তাই ব্যাঙ্ক জালিয়াতি নিয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। 
 

  • 2/8

কিন্তু প্রশ্ন হল, ঠিক কোন কোন উপায়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট জালিয়াতি হতে পারে? আর সেই বিষয়টা নিয়েই আলোচনা হল নিবন্ধটিতে। 

  • 3/8


প্রথমে লিঙ্ক স্ক্যামের কথা বলতে হবে। এক্ষেত্রে এসএমএস বা হোয়াটস অ্যাপে আপনার কাছে লিঙ্ক আসবে। সেই লিঙ্কে ক্লিক করলেই শেষ! সব টাকা হয়ে যাবে গায়েব।

  • 4/8


এছাড়া অনেক সময় ভারতের +৯১ বাদ দিয়ে অন্য নম্বর দিয়ে ফোন আসে। সেটা রিসিভ করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। 
 

  • 5/8

ব্যাঙ্কের নাম করে ফোন করে কেউ আপনার কাছ থেকে ব্যাঙ্ক ডিটেলস চাইতে পারে। তারপর উড়ে যেতে পারে টাকা। তাই সাবধান হন।

  • 6/8

ফোনে ভুলভাল কোনও অ্যাপ নামালেও ব্যাঙ্ক ডিটেলস হ্যাক হয়ে যেতে পারে। যার ফলে ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। 

  • 7/8

অনেক সময় পাবলিক ওয়াইফাই ব্যবহার করেন অনেকে। সেখান থেকেও হ্যাক হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সুতরাং সাবধান হন। 

  • 8/8

আর একবার টাকা যদি একান্তই কেটে যায়, তাহলে দ্রুত সাইবার ক্রাইমে অভিযোগ জানান। যত তাড়াতাড়ি অভিযোগ করতে পারবেন, তত দ্রুত হবে সুরহা।

Advertisement
Advertisement