Advertisement

টেক

Laptop Battery Draining: হু হু করে কমে যায় ল্যাপটপের চার্জ? নেপথ্যে আপনারই ৫ ভুল

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Mar 2026,
  • Updated 4:07 PM IST
  • 1/8

ল্যাপটপ একটি জরুরি গ্যাজেট। এই গ্যাজেটের খুবই ডিমান্ড। তাই সারা পৃথিবীতে রোজই অসংখ্য ল্যাপটপ বিক্রি হচ্ছে। তাতেই হচ্ছে কাজ।

  • 2/8

যদিও ল্যাপটপ কেনার পর অনেকেরই একটা অভিযোগ থাকে ব্যাটারি নিয়ে। দ্রুত ব্যাটারি ফুরিয়ে যাচ্ছে বলে দাবি করেন তাঁরা। কিন্তু তার সমাধান খুঁজে পান না। 

  • 3/8

তবে বিশেষজ্ঞরা মনে করেন, এটা খুবই সাধারণ একটি সমস্যা। এর পিছনে রয়েছে ব্যবহারকারীরই ভুল। তাই আর সময় নষ্ট না করে দ্রুত কয়েকটি ভুল সম্পর্কে জেনে নিন। 

  • 4/8

অনেকেই হাই স্ক্রিন ব্রাইটনেসে ল্যাপটপ চালান। আর সেই কারণে দ্রুত কমে যায় চার্জ। এছাড়া ল্যাপটপ কিবোর্ডের লাইট অন থাকলেও বিপদ বাড়তে পারে। 

  • 5/8

ল্যাপটপে অনেক ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন চলতে থাকলেও কমে যেতে পারে ব্যাটারি। তাই এই বিষয়টাও মাথায় রাখুন। বন্ধ করুন অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাপস।

  • 6/8

যদি ল্যাপটপের পাওয়ার সেটিং হাই পারফর্ম্যান্স মোডে থাকে, তাহলে দ্রুত ফুরিয়ে যেতে পারে ব্যাটারি। তার বদলে ব্যাটারি সেভার ব্যবহার করুন। কম চার্জ খাবে।

  • 7/8

সারাদিন ল্যাপটপে গেম খেললেও হতে পারে বিপদ। ব্যাটারি দ্রুত কমে যেতে পারে। তাই গেম খেলা ছাড়ুন। এমনকী অত্যধিক চাপ ফেলে, এমন সফটওয়্যারও কম ব্যবহার করুন।

  • 8/8

ব্যাটারির বয়স অনেকটা বাড়লেও তার ক্ষমতা কমে যেতে পারে। সেই কারণেও দ্রুত কমতে পারে চার্জ। সুতরাং এই বিষয়টাও মাথায় রাখুন।
 

Advertisement
Advertisement