Automatic Dishwasher: এই তালিকার প্রথমে রয়েছে Bosch Series 6 ডিশওয়াশার। ভারতে ডিশওয়াশার সেগমেন্টে এটি অন্যতম বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে পরিচিত। Series 6 মডেলে সাধারণত ১৩ থেকে ১৫ Place Setting পর্যন্ত ক্যাপাসিটি পাওয়া যায়, ফলে বড় পরিবারের বাসনও একবারে ধোয়া সম্ভব। শক্তিশালী ক্লিনিং সিস্টেম এবং টেকসই ডিজাইনের জন্য এই মডেলটি অনেকের পছন্দ। এর দাম প্রায় ৪৮ হাজার থেকে ৫৯ হাজার টাকার মধ্যে।
দ্বিতীয় বিকল্প Voltas Beko। সাম্প্রতিক সময়ে এই ব্র্যান্ডটি ভারতীয় বাজারে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। কোম্পানির টেবল-টপ এবং ফ্রি-স্ট্যান্ডিং, দু’ধরনের ডিশওয়াশারই পাওয়া যায়। ছোট পরিবার বা ছোট কিচেনের জন্য টেবল-টপ মডেলটি বেশ সুবিধাজনক। এর দাম সাধারণত ১৫ হাজার থেকে ১৭ হাজার টাকার মধ্যে, ফলে বাজেটের মধ্যেই আধুনিক সুবিধা পাওয়া যায়।
তৃতীয় তালিকায় রয়েছে LG ডিশওয়াশার। এই ব্র্যান্ডের মডেলগুলো সাধারণত প্রিমিয়াম ক্যাটাগরিতে পড়ে। এতে কোম্পানির বিশেষ QuadWash প্রযুক্তি ব্যবহার করা হয়, যেখানে মাল্টি-ডিরেকশনাল স্প্রে আর্মস বাসনকে চারদিক থেকে পরিষ্কার করে। ফলে তেল-মশলা জমে থাকা বাসনও সহজে ধুয়ে যায়। এই মডেলের দাম প্রায় ৫২ হাজার থেকে ৬৭ হাজার টাকার মধ্যে।
চতুর্থ বিকল্প Faber ডিশওয়াশার। তুলনামূলক কম বাজেটে ডিশওয়াশার কিনতে চাইলে এটি ভালো অপশন হতে পারে। বেশিরভাগ মডেলে ১২ Place Setting ক্যাপাসিটি থাকে, যা ছোট বা মাঝারি পরিবারের জন্য যথেষ্ট। কার্যকর ক্লিনিং এবং সাশ্রয়ী দামের কারণে এই ব্র্যান্ডের চাহিদা বাড়ছে। এর দাম সাধারণত ২৬ হাজার থেকে ২৮ হাজার টাকার মধ্যে।
তালিকার শেষ মডেল, IFB Neptune VX যা -এর IFB জনপ্রিয় সিরিজ। ভারতীয় রান্নায় বেশি তেল-মশলা ব্যবহার হয়, তাই সেই অনুযায়ী এই মডেল ডিজাইন করা হয়েছে। শক্তিশালী ওয়াশ প্রোগ্রাম ও বিশেষ ক্লিনিং প্রযুক্তির কারণে এটি অনেক পরিবারের প্রথম পছন্দ হয়ে উঠেছে। বাজারে এর দাম সাধারণত ৩৬ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে।