প্রায় মাস ৩ বন্ধ ছিল এসি। আর গরম পড়তেই ধীরে ধীরে অনেকেই সেই যন্ত্র চালানোর জন্য রেডি হচ্ছেন। যদিও মাথায় রাখতে হবে যে এতদিন বাদে এসি চালানোর আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। নইলে কুলিং পাবেন না।
সবার প্রথমে এসি-এর আউটডোর ইউনিটটা চেক করুন। কোথাও কোনও নোংরা থাকলে পরিষ্কার করুন। তাহলেই কুলিং ভাল হবে।
ড্রেন পাইপটা অনেক সময় বন্ধ হয়ে যায়। তাই এই পরিস্থিতিতে সবার আগে ড্রেন পাইপটা দেখুন। সেটা বন্ধ হয়ে থাকলে খুলে দিন।
এবার ঘরের ভিতরে এসে এসির এয়ার ফিল্টারটা দেখুন। সেটা পরিষ্কার করুন। তাহলেই কাজ হবে।
এসি-এর ইলেকট্রিক কানেকশনটা ভাল করে চেক করে নিতে হবে। সেটা ড্যামেজড কি না দেখুন। কোথাও ড্যামেজড থাকলে ঠিক করে নিন।
এসি-এর রিমোটটা একবার চেক করুন। সেটা ঠিক ঠাক কাজ করছে কি না, এটার ব্যাটারি ঠিক আছে কি না দেখুন। সেই মতো ব্যবস্থা নিন।
এছাড়া এসিটা চালিয়ে একবার সব মোড চেক করে নিন। সব কিছু ঠিক ঠাক কাজ করছে কি না দেখুন। তাহলেই কাজ হবে।
আর চাইলে চালানোর আগে এসিটা সার্ভিস করে নিন। খুব নোংরা পড়লে জেট ক্লিনিংও করতে পারেন। তাতেই কাজ হবে। দেখবেন দারুণ কুলিং পাবেন।