কলকাতায় রেকর্ড কমল সোনার দাম। পাশাপাশি পাল্লা দিয়ে কমেছে রুপোর রেটও। প্রায় ২৫০০ টাকার কমেছে সোনার দাম। পাশাপাশি প্রায় ১১ হাজার টাকা রেট কমেছে রুপোরও।
শনিবার কোন ধরনের সোনার দাম কত রয়েছে, জেনে নেওয়া যাক
২৪ ক্যারেট সোনা: শনিবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর রয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৩০০ টাকা। শুক্রবার এই রেট ছিল ১ লক্ষ ৫৪ হাজার ৯০০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম সোনার দাম কমেছে ২৬০০ টাকা।
২২ ক্যারেট হলমার্ক সোনা: শনিবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দর রয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকা। শুক্রবার এই রেট ছিল ১ লক্ষ ৪৭ হাজার ৯৫০ টাকা। অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম কমেছে ২৪৫০ টাকা।
২৪ ক্যারেট সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনা হয় ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।
২২ ক্যারেট হলমার্ক সোনা দিয়েই মূলত গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত।
রুপোর দাম কত?
কলকাতায় আজ সোনার দামের পাশাপাশি কমেছে রুপোর দামও। আজ শহরে রুপোর কেজি রয়েছে ২ লক্ষ ৪৭ হাজার ৪৫০ টাকা। শুক্রবার এই দাম ছিল ২ লক্ষ ৫৮ হাজার ৫৫০ টাকা। অর্থাৎ প্রতি কেজিতে প্রায় ১১ হাজার টাকা কমেছে রুপোর রেট।
রুপো কেনার সময় কোন কোন দিকে নজর দেবেন: রুপোর ওজন সঠিক কি না তা দেখে নেওয়ার পাশাপাশি অবশ্যই বৈধ বিল সংগ্রহ করুন। ভবিষ্যতে বিক্রি বা বদলের সুবিধার জন্য দোকানের এক্সচেঞ্জ পলিসিও জেনে রাখা ভালো। অবশ্যই ওজন পরিমাপ করুন।