কলকাতায় ফের লাফিয়ে বাড়ল সোনার দর। পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপোর রেটও। প্রায় হাজার টাকার বেশি বেড়েছে সোনার দাম। পাশাপাশি প্রায় ৫০০০ টাকা রেট বেড়েছে রুপোরও।
মঙ্গলবার কোন ধরনের সোনার দাম কত রয়েছে, জেনে নেওয়া যাক
২৪ ক্যারেট সোনা: মঙ্গলবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর রয়েছে ১ লক্ষ ৫৬ হাজার ৮০০ টাকা। সোমবার এই রেট ছিল ১ লক্ষ ৫৫ হাজার ৩৫০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম সোনার দাম বেড়ছে ১৪৫০ টাকা।
২২ ক্যারেট হলমার্ক সোনা: মঙ্গলবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দর রয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৮০০ টাকা। শেষ সোমবার এই রেট ছিল ১ লক্ষ ৪৮ হাজার ৪০০ টাকা। অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১৪০০ টাকা।
উল্লেখ্য বিষয় হল, ২৪ ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনা হয় ভঙ্গুর, এগুলি বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।
২২ ক্যারেট হলমার্ক সোনা দিয়েই মূলত গয়না তৈরি করা হয়। তবে গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত।
রুপো কেনার সময় কোন কোন দিকে নজর দেবেন: রুপোর ওজন সঠিক কি না তা দেখে নেওয়ার পাশাপাশি অবশ্যই বৈধ বিল সংগ্রহ করুন। ভবিষ্যতে বিক্রি বা বদলের সুবিধার জন্য দোকানের এক্সচেঞ্জ নীতিও জেনে রাখা ভালো।
রুপোর রেট কত: কলকাতায় আজ সোনার দামের পাশাপাশি বেড়েছে রুপোর দামও। আজ শহরে রুপোর দাম রয়েছে ২ লক্ষ ৬৮ হাজার ৩৫০ টাকা। সোমবার এই দাম ছিল ২ লক্ষ ৬৩ হাজার ৪৫০ টাকা। অর্থাৎ প্রতি কেজিতে ৪৯০০ টাকা বেড়েছে রুপোর দর।