Advertisement

ইউটিলিটি

Fine For Crossing Railway Tracks: পায়ে হেঁটে রেল লাইন পারাপারে কত জরিমানা-কী শাস্তি হয়? জানুন

Aajtak Bangla
Aajtak Bangla
  • 07 Apr 2022,
  • Updated 6:14 PM IST
  • 1/8

রেলওয়ে যাত্রীদের নিরাপত্তার বিষয়ে খুবই সতর্ক। প্রতিদিন লক্ষাধিক যাত্রী রেল পরিষেবার সুবিধা নেয়। এমন পরিস্থিতিতে তাদের নিরাপত্তার দায়িত্ব রেলের। অনেক সময় আপনি নিশ্চয়ই দেখেছেন যে, অনেক রেল যাত্রী রাস্তা পার হওয়ার জন্য ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে বা রেললাইন দিয়ে পারাপার করেন।

  • 2/8

এমন পরিস্থিতিতে অনেক সময় রেল দুর্ঘটনার শিকার হন অনেক যাত্রী। রেল লাইন পারপারের সময় দুর্ঘটনা কম ঘটে না! শিয়ালদহ রেল পুলিসের হিসাব বলছে, বিভিন্ন জিআরপি থানা এলাকায় প্রতি মাসে গড়ে ১৫ থেকে ২০টি দুর্ঘটনা ঘটছে মূলত এই গাফিলতির কারণেই।

  • 3/8

এজন্য যাত্রীদের নিরাপত্তার জন্য রেলওয়ে বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রচারণাও শুরু করেছে যাতে মানুষ নিরাপদে রেললাইন পার হতে পারে।

  • 4/8

এই ধারাবাহিকতায়, তার সমস্ত বিভাগকে নির্দেশ দেওয়ার সময়, উত্তর রেলওয়ে বলেছে যে কেউ যদি রেলের নিয়ম ভঙ্গ করে পায়ে রেললাইন অতিক্রম করতে ধরা পড়ে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে যাতে তারা এ ধরনের ভুল না করেন।

  • 5/8

সচেতনামূলক প্রচার করা সত্ত্বেও গত একবছরে তিনশোরও বেশি দুর্ঘটনা ঘটেছে, ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন অনেক যাত্রী। প্রতিটি ক্ষেত্রেই যাত্রীদের মৃত্যু হয়েছে অসতর্কভাবে রেল লাইন পেরাতে গিয়ে।

  • 6/8

জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতীয় রেল প্রতিটি স্টেশন ও রেল লাইন পারাপারের জন্য রেল আন্ডারপাস ও রেল ওভার ব্রিজ নির্মাণ করেছে। যে সব স্টোশনে আন্ডারপাস বা ফুট ব্রিজ নেই, সেখানে তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে রেলপথে দুর্ঘটনা রোধ করার চেষ্টা করা হচ্ছে।

  • 7/8

দুর্ঘটনা এড়াতে রেল লাইন দিয়ে লোকজনকে যাতায়াত করতে বাধা দিতে নতুন নিয়ম চালু করেছে রেল। এই নিয়ম অনুসারে, রেলওয়ে ট্র্যাকের কাছে RPF (রেলওয়ে পুলিশ ফোর্স) কর্মীদের মোতায়েন করা হয়েছে। এই জওয়ানরা এখন যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পার হচ্ছেন, তাদের দিকে কড়া নজর রাখবেন।

  • 8/8

নিয়ম ভেঙে রেল লাইন পারাপার করতে গেলে যাত্রীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে, অভিযুক্তদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে রেলওয়ের ১৪৭ ধারায় ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে দোষী প্রমাণিত হলে যাত্রীর ৬ মাসের জেল বা ১০০০ টাকা জরিমানা বা উভয় দণ্ডই দেওয়া হতে পারে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement