Advertisement

ইউটিলিটি

Kolkata Gold Price: পরপর ২ দিন সস্তা হল সোনা, রুপোর দাম কলকাতায় কত? জেনে নিন

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 May 2026,
  • Updated 4:37 PM IST
  • 1/8

শহর কলকাতায় ফের সস্তা হল সোনার দর। এই নিয়ে টানা পরপর দু'দিন  দাম কমল সোনার। ২২ ক্যারেটের পাশাপাশি ২৪ ক্যারেটের সোনার রেটও সস্তা হয়েছে।
 

  • 2/8

কোন ধরনের সোনার দাম আগের দিনের তুলনায় কতটা সস্তা হল, জেনে নেওয়া যাক।
 

  • 3/8

২৪ ক্যারেট সোনা: শনিবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর রয়েছে ১ লক্ষ ৫১ হাজার ২০০ টাকা। শুক্রবার এই পাকা সোনার রেট ছিল ১ লক্ষ ৫১ হাজার ৪৫০ টাকা। অর্থাৎ প্রতি ১০ গ্রামে ২৫০ টাকা কমেছে সোনার দাম।
 

  • 4/8

২২ ক্যারেট হলমার্ক সোনা: শনিবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দর রয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৪০০ টাকা। যা বৃহস্পতিবার ছিল ১ লক্ষ ৪৪ হাজার ৬৫০ টাকা। অর্থাৎ গতদিনের তুলনায় সোনার দর আজ ১০ গ্রামে ২৫০ টাকা কমেছে।
 

  • 5/8

২৪ ক্যারেট সোনা: এই সোনা দিয়ে মূলত গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনা হয় ভঙ্গুর, এগুলি বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।
 

  • 6/8

২২ ক্যারেট হলমার্ক সোনা: এই সোনা দিয়েই মূলত গয়না তৈরি করা হয়। তবে গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত।
 

  • 7/8

রুপোর রেট: কলকাতায় সোনার দাম সস্তা হলেও দাম বেড়েছে রুপোও। আজ শহরে রুপোর দাম রয়েছে ২ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকা। শুক্রবার এই দাম ছিল ২ লক্ষ ৫৭ হাজার ১০০ টাকা। অর্থাৎ প্রতি কেজিতে ৬০০ টাকা বেড়েছে রুপোর রেট। 
 

  • 8/8

রুপো কেনার সময় প্রথমেই এর বিশুদ্ধতা যাচাই করা জরুরি। কেনার আগে সেদিনের বাজারদর জেনে নিন এবং মেকিং চার্জ আলাদা নেওয়া হচ্ছে কি না বুঝে নিন। রুপোর ওজন সঠিক কি না তা দেখে নেওয়ার পাশাপাশি অবশ্যই বৈধ বিল সংগ্রহ করুন। ভবিষ্যতে বিক্রি বা বদলের সুবিধার জন্য দোকানের এক্সচেঞ্জ নীতিও জেনে রাখা ভালো। প্রতারণা এড়াতে সবসময় বিশ্বস্ত দোকান থেকেই রুপো কেনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement