Advertisement

ইউটিলিটি

কলকাতায় ভোটের আগেই ধড়াম করে পড়ল সোনার দাম, মারকাটারি সস্তা হল রুপোও

Aajtak Bangla
Aajtak Bangla
  • দিল্লি,
  • 28 Apr 2026,
  • Updated 5:44 PM IST
  • 1/9

শহর কলকাতায় ভোটের আগের দিনই সুখবর। সস্তা হল সোনার দর। পাশাপাশি দাম কমল রুপোরও। গত কয়েক দিনের নিরিখে মঙ্গলবার রেকর্ড পরিমাণে সস্তা হয়েছে হলদে ও সাদা ধাতু। ছবি সৌজন্যে - PTI
 

  • 2/9

কলকাতায় আজ সব ধরনের সোনার দামই কমেছে। ২৪ ক্যারেটের পাশাপাশি সস্তা হয়েছে ২২ ক্যারেট হলমার্ক গোল্ডও। কোন ধরনের সোনার দাম আগের দিনের তুলনায় কতটা সস্তা হল, জেনে নিন।
- ছবি সৌজন্যে - PTI

  • 3/9

২৪ ক্যারেট সোনা: মঙ্গলবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর রয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৮০০ টাকা। গতকাল এই দাম ছিল ১ লক্ষ ৫১ হাজার ৮০০ টাকা। অর্থাৎ ২০০০ টাকা কমেছে সোনার দাম।
 

  • 4/9

২৪ ক্যারেট সোনা: এই সোনা দিয়ে মূলত গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনা হয় ভঙ্গুর, এগুলি বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।
 

  • 5/9

২২ ক্যারেট হলমার্ক সোনা: মঙ্গলবার কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দর রয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৫০ টাকা। গতকাল এই দাম ছিল ১ লক্ষ ৫০ হাজার টাকা। অর্থাৎ ১৯৫০ টাকা কমেছে সোনার দাম।
 

  • 6/9

২২ ক্যারেট হলমার্ক সোনা: এই সোনা দিয়েই মূলত গয়না তৈরি করা হয়। তবে গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত।
 

  • 7/9

রুপোর রেট: কলকাতায় সোনার পাশাপাশি সস্তা হয়েছে রুপোও। আজ শহরে রুপোর দাম রয়েছে ২ লক্ষ ৪০ হাজার ৫০০ টাকা।
 

  • 8/9

রুপোর রেট: গতকাল রুপোর দাম ছিল ২ লক্ষ ৪৫ হাজার ৪০০ টাকা। অর্থাৎ একদিনের মধ্যেই প্রতি কেজিতে ৪৯০০ টাকা কমেছে রুপোর দাম।
 

  • 9/9

GST যোগ হবে: উপরে উল্লিখিত দাম, শুধুই সোনার দাম। এই দামের সঙ্গে যুক্ত হবে GST। এছাড়াও, গয়না বানালে দিতে হবে মেকিং চার্জও।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement