Advertisement

ইউটিলিটি

Silver Price: সপ্তাহ শেষে বাড়ল রুপোর দাম, কলকাতায় আজ সোনা কত?

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 May 2026,
  • Updated 3:30 PM IST
  • 1/8

সপ্তাহ শেষে শহর কলকাতায় বাড়ল রুপোর দাম। তবে সোনার দামে কোনও পরিবর্তন আসেনি। গতকালের মতোই একই জায়গায় স্থির রয়েছে সোনার দাম।
 

  • 2/8

কোন ধরনের সোনার দাম কত রয়েছে, জেনে নেওয়া যাক
 

  • 3/8

২৪ ক্যারেট সোনা: শনিবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর রয়েছে ১ লক্ষ ৫৬ হাজার ৭০০ টাকা। 
 

  • 4/8

২২ ক্যারেট হলমার্ক সোনা: শনিবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দর রয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৭০০ টাকা। 
 

  • 5/8

২৪ ক্যারেট সোনা: এই সোনা দিয়ে মূলত গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনা হয় ভঙ্গুর, এগুলি বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।
 

  • 6/8

২২ ক্যারেট হলমার্ক সোনা: এই সোনা দিয়েই মূলত গয়না তৈরি করা হয়। তবে গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত।
 

  • 7/8

রুপোর রেট: কলকাতায় আজ সোনার দাম না বাড়লেও রুপোর দাম বেড়েছে। আজ শহরে রুপোর দাম রয়েছে ২ লক্ষ ৬৪ হাজার ৪৫০ টাকা। শুক্রবার এই দাম ছিল ২ লক্ষ ৬৩ হাজার ৪৫০ টাকা। অর্থাৎ প্রতি কেজিতে ১০০০ টাকা বেড়েছে রুপো। 
 

  • 8/8

রুপো কেনার সময় কোন কোন দিকে নজর রাখা উচিত?

রুপো কেনার সময় প্রথমেই এর বিশুদ্ধতা যাচাই করা জরুরি। কেনার আগে সেদিনের বাজারদর জেনে নিন এবং মেকিং চার্জ আলাদা নেওয়া হচ্ছে কি না বুঝে নিন। রুপোর ওজন সঠিক কি না তা দেখে নেওয়ার পাশাপাশি অবশ্যই বৈধ বিল সংগ্রহ করুন। ভবিষ্যতে বিক্রি বা বদলের সুবিধার জন্য দোকানের এক্সচেঞ্জ নীতিও জেনে রাখা ভালো। প্রতারণা এড়াতে সবসময় বিশ্বস্ত দোকান থেকেই রুপো কেনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement