Advertisement

পশ্চিমবঙ্গ

Weather Update: নিম্নচাপের ভ্রুকুটি! ফের কি দুর্যোগ আসছে বাংলায়?

Aajtak Bangla
Aajtak Bangla
  • 19 Jul 2021,
  • Updated 7:39 AM IST
  • 1/9

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ফের একবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা। আর এর জেরে বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে প্রবল বৃষ্টি হতে পারে। যার প্রভাব পড়তে পারে বাংলার ওপরও। 

  • 2/9

হাওয়া অফিস বলছে ২১ জুলাই নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। ফলে তার জেরে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে এই বৃষ্টিপাত আদৌ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কি না, তা এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। 
 

  • 3/9

উত্তরবঙ্গবাী ভারী বৃষ্টি থেকে এখনই রেহাই পাচ্ছেন না। আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া  পূর্বাভাসে বলা হয়েছে, এদিন জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারেও। বাকি তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরের দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 
 

  • 4/9

হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে সোমবার সকালে বজ্রবিদ্যুৎ-সহ ঝাঁপিয়ে বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। 

  • 5/9

উত্তরে ভারী বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে  সোমবার  ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।  তবে সবকটি জেলারই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার মুর্শিদাবাদ ও বীরভূম ভারী বৃষ্টি  হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
 

  • 6/9


এদিকে আজকেও কলকাতার  আকাশ অংশত মেঘলা থাকবে । দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।

  • 7/9

এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকল  ২৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৯ শতাংশ ও সর্বনিম্ন ৫৫  শতাংশ। 
 

  • 8/9

মৌসুমী অক্ষরেখা সক্রিয় সিকিম ও উত্তরবঙ্গের ওপর। এর প্রভাবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি তে ভারী বৃষ্টির পূর্বাভাস।

  • 9/9

এদিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে  নিম্নচাপ তৈরি হলে এর প্রভাবে ওড়িশায় প্রবল বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গ ,বিহার, ঝাড়খন্ডেও বৃষ্টি বাড়বে সপ্তাহের মাঝামাঝি থেকে। বুধ, বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতেও।

Advertisement
Advertisement