Advertisement

পশ্চিমবঙ্গ

South Bengal Rain Forecast : আজও বৃষ্টি হবে? জানিয়ে দিল হাওয়া অফিস

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 May 2022,
  • Updated 7:59 AM IST
  • 1/7

দক্ষিণবঙ্গে (South Bengal) একটানা ৫দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। 

  • 2/7

সেই মতো গতকালই শহর কলকাতা (Kolkata) ও বিভিন্ন জেলায় নামে ঝেঁপে বৃষ্টি। সঙ্গে চলতে থাকে প্রবল বেগে হাওয়া। 

  • 3/7

অফিসের পূর্বাভাস, আজ রবিবারও (Sunday) আংশিক মেঘলা থাকতে পারে কলকাতার আকাশ। কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাংশে হতে পারে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি। তৈরি হতে পারে কালবৈশাখীর মতে পরিস্থতি। 

আরও পড়ুন - 'কেন ফোন নম্বর দেব?' Decathlon ট্যাগ করে ট্যুইট ক্ষুব্ধ মহুয়ার

  • 4/7

আর শুধু আজই নয়, হাওয়া অফিসের পূর্বাভাস আগামীকাল সোমবার (Monday) ও আগামী পড়শু মঙ্গলবারও কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে ঝড়বৃষ্টি। 

  • 5/7

পাশাপাশি সোমবার ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের (North Bengal) আলিপুরদুয়ার, কোচবিহারের মতো জেলাগুলিতে। 

  • 6/7

এদিকে এই ঝড়বৃষ্টির জেরে একলাফে অনেকটাই কমেছে তাপমাত্রা।

  • 7/7

আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।  

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement