Advertisement

পশ্চিমবঙ্গ

Baruipur Encounter: ঠিক এই জায়গাতেই প্রভাসের এনকাউন্টার হয়, কীভাবে মৃত্যু? ১০টি ছবি রইল

Aajtak Bangla
Aajtak Bangla
  • বারুইপুর,
  • 08 Jul 2026,
  • Updated 2:08 PM IST
  • 1/10

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারের মৃত্যুর ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। বারুইপুরে শনিবার থেকে নিখোঁজ ছিল ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী। রবিবার পুকুরে তার দেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়। সব ছবি সৌজন্য: অর্ঘ্য ঘোষ
 

  • 2/10

এই ঘটনার ৪ দিনের মধ্যেই বড় অ্যাকশন নিল রাজ্য পুলিশ। কীভাবে প্রভাস মণ্ডলের এনকাউন্টার হল? পুলিশ সূত্রের খবর, যে জলাভূমিতে নাবালিকার দেহ মিলেছিল, সেই জায়গায় মঙ্গলবার মধ্যরাতে প্রভাসকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল পুলিশ। 
 

  • 3/10

পুনর্নির্মাণ প্রক্রিয়া চলাকালীনই হঠাত্‍ প্রভাস এক পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একরাউন্ড গুলিও চালায় সে। আত্মরক্ষার্থে প্রভাসকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। হাসপাতালে প্রভাসকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। 
 

  • 4/10

মঙ্গলবার রাত ১২টা ৪৫ নাগাদ অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল বারুইপুর থানা। অভিযোগ, সেই সময় পুলিশের থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে সে। 
 

  • 5/10

এক পুলিশকর্তা জানান, ওই অঞ্চলটি ঝোপঝাড়ে ভর্তি। এবং এলাকাটি নখদর্পণে ছিল প্রভাসের। ফলে কোনও ভাবে সে পালিয়ে যেতে সক্ষম হলে ধরা মুশকিল হত। একই সঙ্গে পুলিশে লক্ষ্য করে গুলিও চালাচ্ছিল প্রভাস। 
 

  • 6/10

প্রভাসের মৃত্যুর খবর পেয়ে তার মা বলেন,  'আমি ওকে দেখতে চাই না। আমাকে হাসপাতালে যেতে বলেছিল পুলিশ। আমি বললাম, দেখে আর কী করব? আমার যাওয়ার শক্তি নেই, গলা শুকিয়ে যাচ্ছে। মায়ের তো কষ্ট হবেই কিন্তু ও যা কর্ম করেছে, তাতেই ওর মৃত্যু হয়েছে। ভালই হয়েছে। একদম ওকে দেখতে চাই না। মৃতদেহ আনব না। তোমরা পুড়িয়ে দেবে, ফেলে দেবে, যা পারবে করবে।'
 

  • 7/10

প্রভাসের স্ত্রীও স্বামীর এনকাউন্টারে মৃত্যুতে খুশি। তাঁর কথায়, 'ওর তো নোংরামি এমনিই ছিল। বিশ্বাস না করার কিছু নেই। ও যে ধর্ষণ করবে না, এটা আমি বলতে পারছি না। কারণ বিয়ের পরেও ওর অনেক নোংরামি দেখেছি। অনেক অত্যাচার সহ্য করেছি। আমি মেনেই নিয়েছি যে ও করেছে। অন্যায় করেছে, দোষ করেছে, গুলি খেয়েছে। বলার কিছু নেই। বাড়ির লোক সবাই যদি রাজি হয় তা হলে ওর দেহ আনা হবে।'
 

  • 8/10

প্রভাসের এনকাউন্টারে মৃত্যুতে খুশি নির্যাতিত নাবালিকার বাবা। তিনি বলেন, 'আমাদের মুখ্যমন্ত্রীকে দাদা বলে সম্বোধন করি। ওঁর উপর বিশ্বাস আছে। দাদা কঠোর সাজা দিয়েছেন। দাদা বলেছিলেন, শুধু আমার কাজ দেখে যাও। আর সত্যিই দাদার উপর আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা খুব খুশি।' 
 

  • 9/10

বারুইপুরের ধর্ষণ ও খুনের ঘটনায় প্রভাস ছাড়াও মূল অভিযুক্তের তালিকায় রয়েছে আনন্দ সর্দার, দিবাকর সর্দার ও কবীর মোল্লা। মোট ৪ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তার মধ্যে প্রভাসের মৃত্যু হল এনকাউন্টারে। 
 

  • 10/10

পাশাপাশি গণপিটুনি ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২০ জনকে। বারুইপুরে নাবালিকা নির্যাতন-খুনের জেরে সে দিন অগ্নিগর্ভ পরিস্থিতিতে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়। এছাড়া পুলিশের গাড়িও ভাঙচুর চালানো হয়। গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার এখনও পর্যন্ত ২০ জন।   

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement