Advertisement

বিশ্ব

PHOTOS: চিন বানাল 'কৃত্রিম সূর্য'! তাপমাত্রা ছুঁতে পারে ১৬ কোটি ডিগ্রি সেলসিয়াস

Aajtak Bangla
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 02 Jun 2021,
  • Updated 11:17 PM IST
  • 1/8

চীনের বিজ্ঞানীরা সবাইকে চমকে দিয়েছেন। তাঁরা তৈরি করে ফেলেছেন 'নকল সূর্য'। তবে এই সূর্য আমাদের আসল সূর্যকে টেক্কা দিতে পারে অনায়াসেই। তাপমাত্রায় অনেক অনেক এগিয়ে সেটি। সূর্যের থেকে ১০ গুণ বেশি তাপমাত্রা। খুব কম কথায় বললে, ১০০ সেকেন্ডের জন্য তাদের তৈরি ওই 'নকল সূর্য' অসল সূর্যের থেকে ১০ গুণ বেশি গরম ছিল। (প্রতীকি ছবি/গেটি ইমেজেস)

  • 2/8

আর এর ফলে নয়া রেকর্ড গড়ে ফেলেছে চীন। আগে নকল সূর্য ১৬ হাজার কোটি ডিগ্রি সেলসিয়াস তারমাত্রায় পৌঁছে গিয়েছিল। চীনের বিজ্ঞানীদের কথায়, ১২ হাজার কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে যাওয়াও বড়সড় সাফল্য। এবার তারা কী করেছেন? তারা নিজেদেরই রেকর্ড ভেঙে দিয়েছেন। এর আগে ১০০ সেকেন্ডের জন্য ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরে রাখতে পেরেছিলেন। (প্রতীকি ছবি/গেটি ইমেজেস)

  • 3/8

এই কৃতিত্ব শেনজেনের দক্ষিণে অবস্থিত বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের। সেখানকার অধিকর্তা লি মিয়ায়োর মতে, এর পরের লক্ষ্য হতে পারে রিঅ্যাক্টর এক সপ্তাহ ধরে টানা একই তাপমাত্রা রেখে দেওয়া। (প্রতীকি ছবি/গেটি ইমেজেস)

  • 4/8

তিনি চীনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমসকে জানিয়েছেন, এটা অত্যন্ত বড়সড় সাফল্য। আমাদের আগামী দিনের লক্ষ্য তাপমাত্রা দীর্ঘ সময় ধরে একই রাখা। (প্রতীকি ছবি/গেটি ইমেজেস)

  • 5/8

চীনের পূর্বাংশে রয়েছে ওই রিঅ্যাক্টর। অত্যধিক গরম আর শক্তির জন্য একে 'কৃত্রিম সূর্য' বলা হয়ে থাকে। (প্রতীকি ছবি/গেটি ইমেজেস)

  • 6/8

সেখানকার কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলি জানাচ্ছে, এই সাফল্য চীনের আর্থিক উন্নতিতেও কাজে লাগবে। উল্লেখ্য, ২০০৬ সাল থেকে চীনের বিজ্ঞানীরা এ ব্যাপারে কাজ করে আসছেন। (প্রতীকি ছবি/গেটি ইমেজেস)

  • 7/8

পৃথিবীর মধ্যে ফ্রান্সে সবথেকে বড় নিউক্লিয়ার ফিউশনের কাজ চলছে। ২০২৫ সালের মধ্য়ে তার কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার নিজস্ব 'কৃত্রিম সূর্য' রয়েছে। যার নাম কোরিয়া সুপরাকন্টাডাক্টিং টোকামক অ্যাডভান্সড রিসার্চ বা কেএসটিএআর। এটি ২০ সেকেন্ডের জন্য ১০ কোটি ডিগ্রি সেলসিয়ায় তাপমাত্রা ধরে রাখতে পেরেছিল। (প্রতীকি ছবি/গেটি ইমেজেস)

  • 8/8

বলা হচ্ছে, চীনের রিঅ্যাক্টর সূর্য়ের থেকেও বেশি শক্তিশালী। কারণ এর তাপমাত্রা ১২০ মিলিয়ন ডিগ্রি সেলসিয়ায় পর্যন্ত পৌঁছে গিয়েছিল। নিউক্লিয় ফিউশনের কারণে এই ঘটনা। আর তাক লাগিয়ে দিয়েছে তামাম দুনিয়াকে। (প্রতীকি ছবি/গেটি ইমেজেস)

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement