Advertisement

বাংলাদেশ

Bangladesh Floods 2026: বন্যায় ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে, প্রচুর মৃত্যু, ঠিক কী অবস্থা? সব ছবি রইল

Aajtak Bangla
Aajtak Bangla
  • ঢাকা,
  • 14 Jul 2026,
  • Updated 1:42 PM IST
  • 1/9

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল। দক্ষিণ বাংলাদেশে ইতিমধ্যেই বন্যায় ৫৪ জনের মৃত্যুর খবর আসছে। শুধু বন্যা নয়, সঙ্গে ভূমিধসও চলছে বহু অঞ্চলে। 
 

  • 2/9

সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকার মধ্যে অন্যতম হল কক্স বাজার। এই জেলাটি বাংলাদেশে উপকূলে অবস্থিত। গত সপ্তাহে এই কক্স বাজারেই রোহিঙ্গা শিবিরে ভূমিধসে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
 

  • 3/9

টানা কয়েক দিনের প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্যোগে অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে।

  • 4/9

বন্যার জলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু জনপদ, জলবন্দি হয়ে রয়েছেন ১০ লক্ষেরও বেশি মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, মৌলবীবাজার ও হবিগঞ্জ। 
 

  • 5/9

প্রায় ২ লক্ষ ৬৮ হাজার পরিবার বন্যার জেরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বহু গ্রামে এখনও কোমর সমান জল। কোথাও কোথাও টিনের বাড়ির ছাদ পর্যন্ত জল উঠে গিয়েছে।
 

  • 6/9

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি কক্সবাজারে। সেখানে ভূমিধসে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। রোহিঙ্গা শরণার্থী শিবিরেও ধসে মহিলা ও শিশু-সহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। 
 

  • 7/9

পাহাড় কেটে তৈরি অস্থায়ী বসতিগুলি বর্ষার সময় সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকে। চট্টগ্রামের এক বাসিন্দা নুরুল ইসলাম সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, এখনও তাঁদের বাড়ির ভিতরে জল জমে রয়েছে। রান্না করা সম্ভব হচ্ছে না, শুকনো খাবারও প্রায় শেষ। বিদ্যুৎ না থাকায় শিশুদের নিয়ে অন্ধকারেই রাত কাটাতে হচ্ছে।

  • 8/9

বন্যাকবলিত এলাকায় সেনা ও নৌবাহিনীর সদস্যরা নৌকায় করে খাবার, পানীয় জল, ওষুধ এবং অন্যান্য ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছেন। তবে রাস্তা ও সেতু ভেঙে যাওয়ায় বহু দুর্গম এলাকায় এখনও ত্রাণ পৌঁছতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। 
 

  • 9/9

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ইকবাল হোসেন জানিয়েছেন, সরকার সর্বাত্মকভাবে উদ্ধার ও ত্রাণকাজ চালাচ্ছে। যাঁদের বাড়িতে জল ঢুকে গিয়েছে, তাঁদের নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ারও আবেদন জানিয়েছেন তিনি।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement