Advertisement

Mofakkarul Islam: মমতার সভামঞ্চে ছিলেন মোফাক্কেরুল? ছবি পোস্ট BJP-র, পাল্টা 'DOT' মেলাল TMC

মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় রয়ছেন মোফাক্কেরুল ইসলাম। তাঁকে দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমেও। ভাইরাল ছবি পোস্ট BJP-র। সেক্ষেত্রে তৃণমূল করতেন কি এই ধৃত আইনজীবী? পাল্টা তৃণমূল বলছে, প্রত্যেকটা ডট মেলানো হচ্ছে।

মমতার মঞ্চে মোফাক্কেরুল (বাঁ দিকে), কল্যাণের সঙ্গে এক ফ্রেমে (ডান দিকে নীচে), ডট মেলাল TMC (জান দিকে উপরে)মমতার মঞ্চে মোফাক্কেরুল (বাঁ দিকে), কল্যাণের সঙ্গে এক ফ্রেমে (ডান দিকে নীচে), ডট মেলাল TMC (জান দিকে উপরে)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Apr 2026,
  • अपडेटेड 3:32 PM IST
  • মমতার সভায় মোফাক্কেরুল ইসলাম
  • কল্যাণের সঙ্গে এক ফ্রেমেও রয়েছেন
  • পাল্টা তৃণমূল ৩ 'মাস্টারমাইন্ড'-এর ছবি পোস্ট করল

মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় রয়ছেন মোফাক্কেরুল ইসলাম। আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও একই ফ্রেমে দেখা যাচ্ছে তাঁকে। মালদা কাণ্ডে গ্রেফতার হওয়া এই আইনজীবীর একাধিক সোশ্যাল মিডিয়া ছবি পোস্ট করে তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ BJP-র। পাল্টা গেরুয়া শিবিরকে নিশানা করতে ছাড়েনি তৃণমূলও। জোড়াফুল শিবিরের পক্ষ থেকেও এক্স পোস্ট করে দেখানো হয়, মালদার কাণ্ডের নেপথ্যে কারা রয়েছেন। 

BJP-র অভিযোগ 

দলের IT সেলের প্রধান তথা সাংসদ অমিত মালব্য নিজের এক্স হ্যান্ডলে মোফাক্কেরুলের একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে রয়েছেন। অমিত মালব্যর কথায়, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যাচ্ছে মোফাক্কেরুল ইসলামকে। তিনি মালদা কাণ্ডের মূলচক্রী। সেই অভিযোগ তাঁকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। এই ছবি গুরুতর প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে, কীভাবে এই ধরনের ব্যক্তকিদের আশকারা দেওয়া হচ্ছে। এতে আইনশৃঙ্খলা রক্ষা নিয়েও প্রশ্ন উঠছে।'

মোফাক্কেরুল ইসলামের ফেসবুক প্রোফাইলেও রয়েছে একাধিক ছবি, যেখানে বিভিন্ন তৃণমূল নেতাদের সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে তাঁকে। এমনকী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চেও দেখা যাচ্ছে এই ধৃতকে। যদিও এই ছবিগুলি সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in.

উল্লেখ্য, ২০২১ সালে AIMIM-এ টিকিটে ইটাহার থেকে বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। ফলত তৃণমূল নেতাদের সঙ্গে তাঁর ছবিগুলি ঠিক কোন সময়ের, তা স্পষ্ট নয়। 

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সরাসরি প্রশ্ন তুলেছেন, 'মোফাক্কেরুলের সঙ্গে ইটাহারের তৃণমূল বিধায়ক ও দলের সংখ্যালঘু সেলের সভাপতির কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।' উঠে এসেছে ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেনের নাম। সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর সংখ্যালঘু সেলের সভাপতির পদে হাজি নুরুল ইসলামের পরিবর্তে দায়িত্ব দেওয়া হয় তাঁকেই। তবে মোফাক্কেরুল ইসলামকে ঘিরে ওঠা বিতর্কে তাঁর সঙ্গে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কি না, তা এখন স্পষ্ট জানা যাচ্ছে না।

Advertisement

পাল্টা তৃণমূলের
তৃণমূলের পক্ষ থেকে ৩ জনের ছবি ও নাম প্রকাশ করা হচ্ছে। মালদা মোথাবাড়ির পুলিশ অবজার্ভার জয়ন্ত কান্ত (যিনি বিহারের বড় BJP নেতার স্বামী), স্থানীয় ISF প্রার্থী মৌলানা মহম্মদ শাহজাহান আলি কাদরি এবং AIMIM নেতা মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে অশান্তি তৈরির অভিযোগ আনা হয়েছে। মাল্টি লেয়ার এজেন্টের মাধ্যমে BJP বাংলার পরিস্থিতি বিগড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রত্যেক পরিকল্পনাকারীকে চিহ্নিত করা হয়েছে। প্রত্যেকটা ডট মেলানো হয়েছে।  

 

Read more!
Advertisement
Advertisement