Advertisement

বাংলায় SIR-এ মুসলিমদের নয়, হিন্দুদের নাম বেশি বাদ গিয়েছে: সূত্র

সূত্রের খবর, মোট বাদ পড়া ভোটারের মধ্যে প্রায় ৬৩.৪ শতাংশ হিন্দু। সম্প্রদায়ভিত্তিক বিচার করলে হিন্দু ভোটার ৫৭,৪৭,৩১৪, মুসলিম ৩১,১০,১৬৩ এবং অন্যান্য ২,০৪,৭৩৮ জনের নাম তালিকা থেকে বাদ পড়েছে। 

ফাইল ছবি (PTI) ফাইল ছবি (PTI)
অনুপম মিশ্র
  • কলকাতা,
  • 09 Apr 2026,
  • अपडेटेड 2:33 PM IST
  • পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন নিয়ে নতুন করে বিতর্ক
  • সূত্রের খবর, রাজ্যে মোট ৯০ লক্ষ ৬ হাজারেরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন নিয়ে নতুন করে বিতর্ক। সূত্রের খবর, রাজ্যে মোট ৯০ লক্ষ ৬ হাজারেরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। যাদের মধ্যে সংখ্য়াগরিষ্ঠই হিন্দু। তুলনায় মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা কম। 

সূত্রের খবর, মোট বাদ পড়া ভোটারের মধ্যে প্রায় ৬৩.৪ শতাংশ হিন্দু। সম্প্রদায়ভিত্তিক বিচার করলে হিন্দু ভোটার ৫৭,৪৭,৩১৪, মুসলিম ৩১,১০,১৬৩ এবং অন্যান্য ২,০৪,৭৩৮ জনের নাম তালিকা থেকে বাদ পড়েছে। 

বিভিন্ন শ্রেণিভাগ অনুযায়ী এই বাদ পড়ার সংখ্যা আরও বিশ্লেষণ করা হয়েছে। ASDD ডিলিশনের ক্ষেত্রে মোট ৫৮,২০,৮৯৬ জনের নাম বাদ পড়েছে, যার মধ্যে হিন্দু ৪৩,৮১,৩৭৮, মুসলিম ১৩,৩১,৩২৫ এবং অন্য সম্প্রদায়ের ১,০৮,১৯৩। ফাইনাল রোল ডিলিশনে ৫,৪৬,০৫৩ জনের নাম বাদ পড়েছে, যেখানে হিন্দু ৫,২৮,৮২০, মুসলিম ১৩,৩৬৩ এবং অন্য ৩,৮৭০ জন। এছাড়া বিচারাধীন (Under Adjudication) তালিকায় ২৬,৯৫,২৬৬ জনের নাম রয়েছে, যার মধ্যে হিন্দু ৮,৩৭,১১৬, মুসলিম ১৭,৬৫,৪৭৫ এবং অন্য ৯২,৬৭৫।

মতুয়া অধুষ্যিত উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমায় বহু মানুষের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। যাদের মধ্যে সংখ্য়াগরিষ্ঠ হিন্দু। বনগাঁ অঞ্চলে মোট বাদ পড়া ভোটারের ৯২ শতাংশেরও বেশি হিন্দু বলে তথ্য উঠে এসেছে।

বিধানসভা কেন্দ্রভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী:

বাগদা : মোট ৫০,২৩০ জন বাদ, যার মধ্যে হিন্দু ৪৬,৮২৬ ও মুসলিম ৩,২৬৪। 
গাইঘাটা : মোট ৪৩,০৩১ জন বাদ, হিন্দু ৪১,১৮৭ ও মুসলিম ১,৭৬০
বনগাঁ উত্তর : মোট ৪২,১৬৫ জন বাদ, হিন্দু ৩৭,৭০১ ও মুসলিম ৪,৩১০
বনগাঁ দক্ষিণ : মোট ৩৬,০২২ জন বাদ, হিন্দু ৩৩,৩৮২ ও মুসলিম ২,৫৩৩

এই চারটি কেন্দ্র মিলিয়ে মোট ১,৭১,৪৪৮ জন ভোটারের নাম বাদ পড়েছে, যার মধ্যে হিন্দু ১,৫৯,০৯৬ এবং মুসলিম ১১,৮৬৭ জন।

অন্যদিকে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রেও বড়সড় সংখ্যায় ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। সেখানে এখন পর্যন্ত মোট ৫১,০০৪ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। প্রথম পর্যায়ে ৪৪,৭৮৭, দ্বিতীয় দফায় ২,৩৪২ এবং বিচারাধীন তালিকা থেকে আরও ৩,৮৭৫ জনের নাম বাদ পড়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

এই বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিরোধী দলগুলি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Read more!
Advertisement
Advertisement