
২০২১ সালের সবচেয়ে চর্চিত বলিউড ওয়েডিং ছিল সঙ্গীতশিল্পী নেহা কক্কর (Neha Kakkar) ও রোহনপ্রীত সিংয়ের (Rohanpreet Singh) বিয়ে। গত ২৪ অক্টোবর সাত পাকে বাঁধা পড়েছিলেন নেহা ও রোহনপ্রীত। সোশ্যাল মিডিয়ায় উঁকি মারলেই তাঁদের মাখো মাখো প্রেম ধরা পড়ে। কিন্তু একি! সঙ্গীতশিল্পী গুরু রানধাওয়ার (Guru Randhawa) সঙ্গে হাতে হাত রেখে শুয়ে কী করছেন নেহা? তাহলে কি রোহনপ্রীতের সঙ্গে কোনও সমস্যা হল?
সোশ্যাল মিডিয়ায় গত বছর রীতিমতো ট্রেন্ডিং ছিল 'নেহু দা বিয়া'। দিল্লির এক গুরুদ্বারে বিয়ে হওয়ার পর অনুষ্ঠিত হয়েছিল তাঁদের রাজকীয় রিসেপশন। নেহা ও গুরু নিজেদের সোশ্যাল পেজে একটি ছবি পোস্ট করেছেন সম্প্রতি। শাড়ি পরিহিত নেহাকে আদর করছেন গুরু। ছবির ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে তাঁরা লিখেছেন 'অউর পেয়ার করনা হে'। এই ছবি সামনে আসার সঙ্গে সঙ্গে মন্তব্য করা শুরু করেছেন নেটিজেনরা।
ফের এক নতুন ছবি পোস্ট করে অনুরাগীদের চমকে দিলেন নেহা কক্কর। তবে মনে করা হচ্ছে এটি কোনও নতুন মিউজিক অ্যালবামের প্রোমোশন। খুব শীঘ্রই নতুন খবর শেয়ার করবেন গায়িকা। এর আগেও নিজের মিউজিক অ্যালবাম এর জন্যে প্রোমোশন করতে অভিনব কায়দা বেছে ছিলেন তিনি। যা দেখে রীতি মতো হৈ চৈ পড়ে যায় নেটমহলে।
কিছুদিন আগেই গায়িকার করা এক পোস্ট ঘিরে জল্পনার শীর্ষে ছিলেন তিনি। সকলেই তাঁর বেবি বাম্পের ছবি দেখে ভাবতে থাকেন বিয়ের দু'মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা নেহা। কমেন্ট বক্স চলতে থাকে শুভেচ্ছা বার্তার সঙ্গে ফ্যানেদের ট্রোলিং। পরে জানা যায়, নিজেদের 'খ্যায়াল রাখা কর' মিউজিক ভিডিয়োর প্রমোশন করতে এই পোস্ট ছিল তাঁদের 'নেহুপ্রীত'। শুধু তাই নয় বিয়ের আগেও 'নেহু দ্য ভিয়া' মিউজিক ভিডিয়োর অভিনব প্রমোশন করেছিলেন তাঁরা।
বলাই বাহুল্য বরাবরই প্রচারের আলোতে থাকতে ভালবাসেন নেহা। এবারেও ব্যতিক্রম হল না তার। নিত্য নতুন কায়দায় ফ্যানেদের চমক দিচ্ছেন এই তারকা।