Advertisement

নির্বাচন

West Bengal Election Phase 2: ফলতায় EVM-এ টেপ, বাসন্তীতে BJP প্রার্থীর গাড়ি ভাঙচুর, উত্তেজনা পানিহাটিতেও, দ্বিতীয় দফায় কী কী অশান্তি?

Aajtak Bangla
Aajtak Bangla
  • 29 Apr 2026,
  • Updated 4:07 PM IST
  • 1/9

পানিহাটির ১৬৫ নম্বর বুথে ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে যান BJP প্রার্থী আরজি করের নির্যাতিতার মা। তাঁর গাড়ি নিউ আদর্শ নগর এলাকায় পৌঁছোতেই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, তৃণমূলের কর্মী-সমর্থক প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। ‘গো ব্যাক’ এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়।

  • 2/9

সাতগাছিয়া বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর লাঠিতে এক শিশু জখম হয়েছে বলে অভিযোগ। শিশুর অভিভাবকদের অভিযোগ, অশান্তি থামাতে গিয়ে তাঁদের পরিবারের খুদে সদস্যকে আঘাত করেছে কেন্দ্রীয় বাহিনী। লাঠিচার্জের সময় জখম হয় সে। ওই নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান এলাকার বাসিন্দারা।

  • 3/9

ফলতা বিধানসভা কেন্দ্রে EVM কারচুপির অভিযোগ তুলেছে BJP। প্রার্থী দেবাংশু পাণ্ডার দাবি,  একাধিক বুথে তাঁর নামের সামনে থাকা বোতাম কাজই করছে না। সেগুলি টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ফলে বহু ভোটার নাকি ভোট দিতে পারেননি। ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিকল্পিত ভাবেই ভোটাধিকার প্রয়োগে বাধা তৈরি হয়েছে এবং তাঁর নামের বোতাম EVM-এ জ্যাম করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। 

  • 4/9

BJP-র আরও দাবি, ভোট প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন BJP নেতা অমিত মলব্য।  তিনি একটি ভিডিও পোস্ট করে দাবি করেছেন, ফলতার একাধিক বুথে BJP-র ভোট দেওয়ার অপশন টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। লেখেন, 'এই হল তথাকথিত ডায়মন্ড হারবার মডেল।' তিনি আরও দাবি করেন, 'এই একই কৌশল ব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর লোকসভা আসন জিতেছিলেন।'

  • 5/9

বরানগরের BJP প্রার্থী সজল ঘোষ বরানগরের ৩২ নম্বর ওয়ার্ডে শিব চন্দ্র সর্বভৌমমান স্কুলে ভোট চলাকালীন BLO সঠিক দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ ওঠে। এর ফলে ভুয়ো ভোটার ভোটকেন্দ্রে ঢুকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন সজল। তীব্র উত্তেজনা মনিকতলার রানি ভবানী স্কুলে। তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডের অভিযোগ, বিএলও বিজেপির হয়ে কাজ করছেন। বিজেপি প্রার্থীকে বুথে ঢুকতে দিলেও, তাঁকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ শ্রেয়া পাণ্ডের।
 

  • 6/9

বুধবার সকাল থেকে  ভবানীপুর বিধানসভা এলাকার বুথে বুথে ঘোরেন প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি দুপুরে চলে যান মিত্র ইনস্টিটিউশনে। যেটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটকেন্দ্র। শুভেন্দুর কথায়, ‘এই বুথেও আমি জিতব।’ 
 

  • 7/9

শুভেন্দু কিছুদূর এগোতেই জয় হিন্দ ভবনের সামনে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা।  শুভেন্দুকে 'চোর' স্লোগানও দেওয়া হয়। 

  • 8/9

কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের সংযোগস্থলে দাঁড়িয়ে শুভেন্দু অভিযোগ করেন,  বহিরাগতরা অশান্তি তৈরির চেষ্টা করছেন। এদিকে তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, শুভেন্দু ভোটারদের প্রাভাবিত করার চেষ্টা করছিলেন। তিনি বলেন, 'শান্তিপূর্ণ ভোট হচ্ছিল। শুভেন্দুর কথায় পুলিশ-কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে। কমিশন নিরুত্তাপ।'

  • 9/9

বাসন্তীতে বিজেপির প্রার্থীর ওপরে হামলা। ভেঙে দেওয়া হয় গাড়ি। বাসন্তী ৭৬ নম্বর বুথের ঘটনা। বিজেপি প্রার্থী বিকাশ সর্দার যখন বুথ পরিদর্শনে যান তখন তার উপর হামলা চালানো হয়। ভেঙে দেওয়া হয় বিকাশের গাড়ি। তার নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। কেন্দ্রীয় বাহিনী থাকলেও তারা এগিয়ে আসেননি উদ্ধারকার্যে এমনটাই অভিযোগ। ঘটনাটি কেন্দ্র করে এলাকায় উত্তেজনা।

Advertisement
Advertisement