Advertisement

Bhabanipur Constituency Results: ভবানীপুরে এগিয়ে শুভেন্দু, পিছিয়ে মমতা, নন্দীগ্রামে বিজেপির লিড কত?

ভবানীপুরে এগিয়ে বিজেপির শুভেন্দু অধিকারী। পিছিয়ে রয়েছেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানাল নির্বাচন কমিশন। ও দিকে আবার নন্দীগ্রামেও এগিয়ে রয়েছেন শুভেন্দু। সেখানে পিছিয়ে রয়েছেন তৃণমূলের পবিত্র কর। এই কেন্দ্রে ৩ হাজার ভোটে এগিয়ে রয়েছেন শুভেন্দু।

ভবানীপুর বিধানসভার ফলাফলভবানীপুর বিধানসভার ফলাফল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 May 2026,
  • अपडेटेड 9:32 AM IST
  • ভবানীপুরে এগিয়ে বিজেপির শুভেন্দু অধিকারী
  • পিছিয়ে রয়েছেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়
  • এমনটাই জানাল নির্বাচন কমিশন

ভবানীপুরে এগিয়ে বিজেপির শুভেন্দু অধিকারী। পিছিয়ে রয়েছেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানাল নির্বাচন কমিশন। ও দিকে আবার নন্দীগ্রামেও এগিয়ে রয়েছেন শুভেন্দু। সেখানে পিছিয়ে রয়েছেন তৃণমূলের পবিত্র কর। এই কেন্দ্রে ৩ হাজার ভোটে এগিয়ে রয়েছেন শুভেন্দু।

মাথায় রাখতে হবে, এগুলি একবারে প্রাথমিক ট্রেন্ড। এই ট্রেন্ড দেখে এখনই কিছু বলা যায় না। যদিও নতুন ট্রেন্ডে দেখা যাচ্ছে, দুই জায়গাতেই এগিয়ে রয়েছেন শুভেন্দু। মমতা পিছিয়ে রয়েছেন। 

৯টা ১২ মিনিটের আপডেটে জানা যাচ্ছে, ১১৮টি সিটে এগিয়ে রয়েছে বিজেপি। আর ১০৯ সিটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ লড়াই একবারে হাড্ডাহাড্ডি। এমন পরিস্থিতিতে ভবানীপুরে শুভেন্দুর এগিয়ে থাকা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

আজ সকালেই ভবানীপুরে লক্ষ্মী নারায়ণ মন্দিরে পুজোদান করেন ভবানীপুর ও নন্দীগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তারপর তিনি ভোটগণনা পর্যবেক্ষণ করছেন।

শুভেন্দু অধিকারী বলেন, 'হিন্দু ইভিএম বিজেপির। মুসলিম ইভিএম তৃণমূলের। তবে আগের মতো আর একদিকে কনসলিডেট করছে। মালদা, মুর্শিদাবাদের অনেক জায়গায় কংগ্রেস ভাল কাজ করছে।' পাশাপাশি তিনি জানান, ভবানীপুরে এগিয়ে যাবেন। ১০ রাউন্ডের পর অনেক লিড চলে আসবে। তিনি অনেকটাই এগিয়ে যাবেন।

কেন নজরে ভবানীপুর? 
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের সিট ভবানীপুর। এই সিটে তিনি বরাবর জিতে এসেছেন। তবে ২০২৪ সাল থেকেই খেলা ঘুরতে শুরু করে এই বিধানসভায়। তাই এই বার বিজেপির শুভেন্দু অধিকারীকে সেখানে প্রার্থী করা হয়। আর সেই সিটেই আপাতত এগিয়ে তিনি।

যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, এটা একবারে আর্লি ট্রেন্ড। এই ট্রেন্ড না থাকতেও পারে। তাই এখনও অপেক্ষা করতে হবে। 
 

 

Read more!
Advertisement
Advertisement